@messi10m73: সেদিন লামিন ইয়ামালকে দেখেছিলাম, প্রায় পাঁচজন খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেছিলেন! আর আজ আমাদের ফারহান আলী ওয়াহিদও দেখিয়ে দিলেন, বাংলাদেশেও এমন প্রতিভা আছে! 🇧🇩🔥 প্রতিপক্ষের পাঁচজন খেলোয়াড়কে একাই কাটিয়ে ফারহানের করা গোলটি ছিল সত্যিই অবিশ্বাস্য! ফুটবল খেললেই হয় না, গোলগুলোও হতে হয় দেখার মতো, যা দর্শকদের মনে দীর্ঘদিন জায়গা করে নেয়। ফারহান আলী ওয়াহিদের মধ্যে সেই প্রতিভা, আত্মবিশ্বাস ও নৈপুণ্য সবকিছুই রয়েছে। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া এই জয়ে ফারহানের এমন গোল আমাদের ফুটবলের জন্য সত্যিই দারুণ এক প্রাপ্তি। এই ছেলেটার যত্ন নিতে হবে। সামনে আরও অনেক দূর যাওয়ার সামর্থ্য রয়েছে তার! ❤️🇧🇩 #FarhanAliWahid #BangladeshFootball #LamineYamal #WeAreBangladesh