🥀,,🥀,MD,,, Jahangir🥀,,🌹 :
তোমাকে তো আমি কোনোদিন জোর করে আমার জীবনে আনি নাই, তুমি নিজেই ইচ্ছেতে আমার পৃথিবীতে এসেছিলে তুমি নিজেই ইচ্ছেতে আমাকে ভালোবেসেছিলে, আমার ভাঙা মনটাকে স্বপ্নের মতো সাজিয়ে দিয়েছিলে।কিন্তু আজ কেন তুমি বদলে গেলে?কেন তুমি আমায় এমনভাবে হারিয়ে দিচ্ছো, যেন আমি কোনোদিন তোমার জীবনের অংশই ছিলাম না?আমার মন শুধু একটাই উত্তর খুঁজে ভালোবাসতে যদি না, তবে কেন আমায় আশার আলো দিলে?থাকতে যদি না, তবে কেন আমায় এত আপন করে নিলে?আজ আমি শূন্য হয়ে গেছি তোমার দেয়া ভালোবাসার ভারে তুমি হয়তো খুব সহজে আমায় ভুলে যাবে, কিন্তু আমি কীভাবে ভুলবো সেই মানুষটাকে, যে ছিল আমার প্রতিটি দোয়ায়, প্রতিটি নিঃশ্বাসে, যে ছিল আমার সব সুখ-দুঃখের নাম।,,তুমি এলে নিজের ইচ্ছেতে, আমাকে ভালোবেসে বেঁধে রাখলে, তারপর তুমিই আবার আমাকে অস্তিত্বহীন করে গেলে বলো তো, ভালোবাসার নামে এমন অন্যায় কি কোনোদিন মেনে নেওয়া যায়..!🥲❤️🩹
2026-11-12 17:20:32