@i.love.muhammad834: কানাইঘাট ও জকিগঞ্জে রেললাইন নির্মাণের পরিকল্পনা! সিলেট থেকে কানাইঘাট, জকিগঞ্জ ও জাফলং পর্যন্ত রেললাইন সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। ২০২৬ সালের ১ আগস্ট শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ পরিকল্পনার কথা জানান। জকিগঞ্জ সংবাদ পত্রিকার ২ আগস্টের প্রতিবেদন অনুযায়ী, কানাইঘাট ও জকিগঞ্জে রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট থেকে কানাইঘাটের দূরত্ব ৫২ কিলোমিটার এবং জকিগঞ্জের দূরত্ব ৯১ কিলোমিটার। রেললাইন বাস্তবায়িত হলে হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও কৃষি খাতে সৃষ্টি হবে নতুন সম্ভাবনা।#BreakingNews #SylhetNews? #Kanaighat