@voice_of70: তোমারে পাওয়ার লোভে দুনিয়া ও আখেরাত—দুইটাই হারাইলাম। অথচ কোনো দিন ভাবি নাই, একজন মানুষরে পাওয়ার আশায় নিজের জীবনটারে এভাবে এলোমেলো কইরা ফেলমু। তোমারে একটু ভালো রাখার জন্য নিজের কত শত ইচ্ছা, কত স্বপ্ন, কত শখ যে বিসর্জন দিছি, তার কোনো হিসাব নাই। তোমার মুখের একটু হাসির জন্য নিজের হাজারটা কষ্ট আড়াল করছি। তোমার একটু ভালোবাসা পাওয়ার আশায় বারবার নিজের আত্মসম্মানটুকুও ভুলে গেছি। মনে হইছিল, একদিন হয়তো তুমি আমার ভালোবাসার গভীরতা বুঝবা, আমার অপেক্ষার মূল্য দিবা। কিন্তু আফসোস, তুমি আমার ভালোবাসা বুঝলা না, আমার অনুভূতির দামও দিলা না। তোমারে পাওয়ার আশায় কত রাত যে দোয়া কইরা কাটাইছি, কতবার আল্লাহর কাছে তোমারে চাইছি, সেই হিসাব শুধু আমার রবই জানেন। অথচ আজ মনে হয়, তোমারে চাইতে চাইতে নিজের রবের কাছ থেইকাও কতটা দূরে সইরা গেছিলাম! যে ভালোবাসা আমারে শান্তি দেওয়ার কথা ছিল, সেই ভালোবাসাই আমার জীবনের অশান্তির কারণ হইয়া দাঁড়াইল। আজ তুমি তোমার মতো ভালো আছো, হয়তো তোমার জীবনে নতুন গল্প শুরু হইছে। আর আমি পড়ে আছি সেই পুরোনো স্মৃতি, অপূর্ণ স্বপ্ন আর না-পাওয়ার দীর্ঘশ্বাস লইয়া। জানো, তোমারে না পাওয়ার কষ্টের চেয়েও বেশি কষ্ট হয় এইটা ভাবতে—তোমারে পাওয়ার আশায় আমি নিজের কত কিছু হারাইয়া ফেলছি! অথচ শেষ পর্যন্ত তুমি আমার হইলা না। এখন আর তোমারে পাওয়ার কোনো আবদার নাই। শুধু চাই, আল্লাহ যেন আমার ভুলগুলা ক্ষমা করেন, আমারে সঠিক পথে ফিরাইয়া নেন। কারণ দিনশেষে বুঝলাম, দুনিয়ার কোনো মানুষের ভালোবাসার জন্য নিজের রবের সঙ্গে সম্পর্ক দুর্বল করা উচিত না। — কষ্টের ডাকঘর #foryou #কষ্টের_ডাকঘর #trending #tiktok #বাংলা_ক্যাপশন_ভিডিও📚
কষ্টের ডাকঘর
Region: QA
Friday 13 November 2026 14:41:39 GMT
Music
Download
Comments
❤️🩹🥹দুঃখবতি❤️🩹🥀 :
[Heartwarming][Heartwarming][Heartwarming]
2026-11-13 14:57:19
0
To see more videos from user @voice_of70, please go to the Tikwm
homepage.