@brihospotibar2: পাখি, শুনলাম, তোমার চুলে নাকি শ্রাবণ মাসের মেঘ বাসা বাঁধছে। পিঠের উপর খোলা কেশের জোয়ার, গলায় দাউদাউ করে বাজে ভাটিয়ালি সুর, কোমরে দুলে ওঠে মধুমতী নদীর ঢেউ, তোমার হাঁটার শব্দে সন্ধ্যার উঠানে শঙ্খ বাজে। আঁচলের ফাঁকে যে বাতাস আটকা পড়ে, সেই বাতাসেরও নাকি ঘরে ফিরতে মন চায় না। তোমার চোখের কাজলে ডুইবা গেছে নগর পিতার বখাটে যুবক। মওকুফ হইয়া যায় কর? আমি এক দরিদ্র আশেক, ধারদেনায় সিগারেট খাই। রোমান্টিকতা পত্র লেখবার গেলে হয় জেল-জরিমানা। শুনছি ঠোঁটের কোণে যে বাঁকা হাসি রাখো, সেই হাসির দেনা শোধ করতে গিয়ে কত রাজা যে ফকির হইছে, সে হিসাব কষতে হিমশিম খাচ্ছে মুনশি! তুমি যখন নূপুর পায়ে ঘাটে যাও, গাঙ্গের পানিও নাকি সেদিন উজান বাইয়া তোমার পায়ের কাছে আসে। তোমার গায়ের ঘ্রাণে রাতজাগা বকুল ফুলের ঘুম ভাঙে। তোমার কোমরের দুলুনিতে নস্কর বাড়ির পুরোনো দেয়ালেও নতুন কইরা ফাটল ধরে। তোমার রূপের এতসব আয়োজনের কাছে আমার কোনো রাজত্ব নাই, কোনো অহংকার নাই, কোনো দরবার নাই। আমি শুধু তোমার খোলা চুলের নিচে একটুখানি অন্ধকার হইতে চাই। তোমার নূপুরের শব্দে আমার ঘুম ভাঙুক। তোমার শরীরের উষ্ণতায় আমার সমস্ত শীতের মৃত্যু হউক। পাখি, তোমার রূপের কাছে আমি কোনো প্রেমিক হইতে চাই না, আমি হইতে চাই তোমার শরীরের ভাষা না-বোঝা এক আজীবন শিক্ষানবিশ। তোমার একটুখানি আদর পাইলে জন্মের মতো ঋণী হইয়া থাকমু। কও তো, তোমার এই রূপের সাম্রাজ্যে আমারে বানাইবানি তোমার প্রেমের কাণ্ডারী?
বৃহস্পতিবার ✨
Region: BD
Friday 13 November 2026 14:44:39 GMT
Music
Download
Comments
𓆩♡𓆪প্রেমসাধক 🌧️ :
শুনেছি, তোমার জানালার পাশ দিয়ে নাকি বিকেলবেলা একরাশ রোদ হেঁটে যায়। অথচ আমার ঘরে রোদ আসে না, আসে কেবল দীর্ঘশ্বাস। আমি তো এক ভবঘুরে মেঘ, ঠিকানা বলতে বুকের বাঁ-পাশে একখানা পুরোনো ক্ষত। তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে শব্দেরা কেমন যেন অভিমান করে, হয়তো তারাও জানে সব অনুভূতির শেষ পঙ্ ক্তি হয় না।
2026-11-14 16:37:35
4
Salviero Valentino ♠️ :
ভাই লেখাটা 😫🌸
2026-11-20 09:23:33
1
meherazmolubi :
ওহে কাজল চোখের রমনি কে তুমি সেই মেয়ে তোমাকে দেখিলে এই হৃদয়ে বার বার প্রেম জাগে 🥰💝
2026-11-14 16:41:07
2
Mohammed Rana talukdar :
এখন কত
2026-11-13 17:57:35
1
✮⃝ Sнαнιиυя Iѕℓαм 𝕊ђཞH҉ɪηᥫ᭡👑 :
ঐ যে বলে না
সয়ে গেলে দুঃখ'টাও সুখ,
ওই সুখেই আছি"...!!
2026-11-14 02:32:57
2
Rocky Vai :
আমি তো জন্মে ছিলাম
ফুলের ন্যায়
পবিত্র একটি মন নিয়ে।
সেই অন্তর আজ দূষিত হয়েছে
নফসের ধোকায় পড়ে!!
আল্লাহুম্মাগফিরলী।
2026-11-19 09:57:33
1
𝕻𝖗𝖆𝖘𝖊𝖓𝖏𝖎𝖙 𝖘𝖆𝖍𝖆 :
ভাই কপি করলাম 🙏
2026-11-15 15:09:43
1
🥀𝓑𝓵𝓪𝓬𝓴 𝓭𝓪𝓲𝓶𝓸𝓷𝓭🥀 :
ওই চোখের মায়ায় পড়ে গেছি আমি 👌
2026-11-15 19:05:14
1
𝗥𝗦 𝗥𝗮𝗸𝗶𝗯 🇵🇰☠️ :
caption plz
2026-11-14 06:08:57
1
꧁༒অসমাপ্ত ভালোবাসা৭৬༒꧂ :
হুম
2026-11-14 03:30:36
1
Mĕhĕďi Hãšãñ :
শুনো অবনি,,
তোমার সময় হলে আমার কাছে এসো।
আমি মন ভরে তোমাকে দেখে নিবো
2026-11-16 05:47:24
1
..-অদৃশ্য প্রেম..!! :
—তোমার চোখের কাজলে ডুইবা গেছে নগর পিতার বখাটে যুবক। মওকুফ হইয়া যায় কর? আমি এক দরিদ্র আশেক, ধারদেনায় সিগারেট খাই। রোমান্টিকতা পত্র লেখবার গেলে হয় জেল-জরিমানা...!!
2026-11-16 16:57:22
2
S̴i̴a̴m̴🚩 :
শুনেছি তোমার চোখের কাজলে ডুইবা গেছে নগর পিতার বখাটে যুবক.? মওকুফ হইয়া যায় কর.! আমি তো দরিদ্র আশেক, ধারদেনায় সিগারেট খায়! রোমান্টিক পএ লেখবার গেলে হয় জেল-জরিমানা...!🖤🥹
2026-11-16 09:22:17
1
😥শুন্য😥 :
@😥শুন্য😥:তোমার এই লাজু হাসিটা আমার হৃদয়ে এসে লাগছে। আমি সুখের মতো ব্যথা পাচ্ছি আর ডাক্তারি বিদ্যা আমাকে শিখিয়েছে হৃদয়ের কোন ব্যথাটা কি রকম। কোনটি হার্ট অ্যাটাক আর কোনটি লাভ অ্যাটাক।
@পদ্মজা🦋
@পদ্মজা🦋
2026-11-18 07:59:22
1
🌊 শ্রাবণ 🌊 :
💗💗💗
2026-11-15 13:13:19
1
Muhammad Shakil Khan 🍉 :
😵
2026-11-14 13:20:38
1
🍁Aråb:◉‿◉ :
[Red heart]
2026-11-13 17:34:18
1
To see more videos from user @brihospotibar2, please go to the Tikwm
homepage.