@ranacid520: ঘিওরে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, বন্ধ ২ প্রতিষ্ঠান, জরিমানা ৭৬ হাজার টাকা মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে স্বাস্থ্য বিভাগ। অভিযানে একটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ঘিওর আধুনিক হাসপাতাল, ইউনিক মেডিকেল সেন্টার ও এভারগ্রীন মেডিকেল সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম। অভিযান সূত্রে জানা যায়, ঘিওর আধুনিক হাসপাতালে নারী ও পুরুষের জন্য পৃথক কেবিন বা ওয়ার্ড না থাকা, নরমাল ডেলিভারি রুম না থাকা, অপারেশন থিয়েটারের (ওটি) নথিতে চিকিৎসকের নাম উল্লেখ না করা, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে অনিয়ম এবং প্যাথলজি বিভাগে নিয়মবহির্ভূতভাবে পরীক্ষা-নিরীক্ষা করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, এভারগ্রীন মেডিকেল সেন্টারের প্যাথলজি বিভাগে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ ও অতিরিক্ত দামে পরীক্ষা-নিরীক্ষা করার অভিযোগ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ইউনিক মেডিকেল সেন্টারে অতিরিক্ত দামে পরীক্ষা-নিরীক্ষা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং ল্যাবে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম বলেন, সিভিল সার্জনের সঙ্গে উপজেলার তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, জেলার প্রতিটি মানুষ যাতে নিয়মিত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ কাজ করছে। এর অংশ হিসেবে ঘিওরে একটি বেসরকারি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলোর কোনোটিই স্বাস্থ্যসেবা দেওয়ার উপযুক্ত নয়। সাধারণ মানুষের সঙ্গে এভাবে প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং রোগীদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। #viralpost #foryou #viral #মানিকগঞ্জের_পোলা #brakingnews
Md Rana Prodhan
Region: BD
Friday 13 November 2026 16:58:59 GMT
Music
Download
Comments
মিজান মানিকগন্জ :
good
2026-11-13 23:35:27
0
ব্যর্থ প্রেম :
[Heartwarming][Heartwarming][Heartwarming]
2026-11-13 17:16:03
0
Md Amir Khan Khan :
🥰🥰🥰
2026-11-13 17:08:33
0
MD forhad 777 :
🥰🥰🥰
2026-11-13 18:31:05
0
To see more videos from user @ranacid520, please go to the Tikwm
homepage.