🇧🇩 محمد ساجيب 🇸🇦 :
সে আমায় ভালোবেসে ভুলে গেছে তাতে আর কি-ই বা করার আছে💔😞 মানুষ তো নিজের হাতে প্রিয়জনকে দাফন করেও একদিন ভুলে যায় কোন মাটির নিচে তার কবরটা…! তাহলে আমি তো শুধু একজন জীবিত মানুষ, আমাকে ভুলে যাওয়াটা তার কাছে খুব অস্বাভাবিক কিছু নয়। 😅💔 কখনো কখনো খুব জানতে ইচ্ছে করে, তোমার কি একবারও মনে পড়ে না সেই মানুষটার কথা, যে তোমার একটু হাসির জন্য নিজের হাজারটা কষ্ট লুকিয়ে রাখত? যে তোমার মন খারাপ হলে অস্থির হয়ে যেত, তোমার অবহেলাতেও তোমাকে ভালোবাসতে ছাড়েনি! আমি জানি, সময়ের সঙ্গে মানুষ বদলে যায়, অনুভূতি ফুরিয়ে যায়, প্রিয় মানুষও একদিন অপরিচিত হয়ে ওঠে। কিন্তু কিছু মানুষকে চাইলেই মন থেকে মুছে ফেলা যায় না। তোমার কাছে হয়তো আমি অতীতের একটি ভুলে যাওয়া অধ্যায়, কিন্তু আমার কাছে তুমি আজও সেই গল্প, যার শেষটা কোনোদিন নিজের ইচ্ছেমতো লিখতে পারিনি। তোমার জীবনে আমার আর কোনো প্রয়োজন না থাকলেও, আমার জীবনের একটা অসমাপ্ত গল্প হয়ে তুমি আজীবন থেকে যাবে। 😅💔 তুমি ভুলে গেছো তাতে কষ্ট নেই, কষ্ট হলো আমি আজও তোমাকে ভুলতে পারিনি, তুমি হয়তো নতুন গল্পে ব্যস্ত, আর আমি আজও তোমার পুরনো গল্পেই আটকে আছি, ভুলে যাওয়া যদি এতোই সহজ হতো, তাহলে এই মনটা রোজ রাতে তোমার জন্য কাঁদতো না।
2026-11-13 20:04:31