@md.sohag.islam87: মানুষ তো নিজের হাতে প্রিয়জনকে দাফন করেও, একদিন ভুলে যায় কোন মাটির নিচে তার কবরটা, তাহলে আমি তো শুধু একজন জীবিত মানুষ, আমাকে ভুলে যাওয়াটা তার কাছে খুব অস্বাভাবিক কিছু নয়। কখনো কখনো খুব জানতে ইচ্ছে করে, তোমার কি একবারও মনে পড়ে না সেই মানুষটার কথা, যে তোমার একটু হাসির জন্য নিজের হাজারটা কষ্ট লুকিয়ে রাখত, যে তোমার মন খারাপ হলে অস্থির হয়ে যেত, তোমার অবহেলাতেও তোমাকে ভালোবাসতে ছাড়েনি। আমি জানি, সময়ের সঙ্গে মানুষ বদলে যায়, অনুভূতি ফুরিয়ে যায়, প্রিয় মানুষও একদিন অপরিচিত হয়ে ওঠে, কিন্তু কিছু মানুষকে চাইলেই মন থেকে মুছে ফেলা যায় না, তোমার কাছে হয়তো আমি অতীতের একটি ভুলে যাওয়া অধ্যায়, কিন্তু আমার কাছে তুমি আজও সেই গল্প, যার শেষটা কোনোদিন নিজের ইচ্ছেমতো লিখতে পারিনি। তোমার জীবনে আমার আর কোনো প্রয়োজন না থাকলেও, আমার জীবনের একটা অসমাপ্ত গল্প হয়ে তুমি আজীবন থেকে যাবে, তুমি ভুলে গেছো তাতে কষ্ট নেই, কষ্ট হলো আমি আজও তোমাকে ভুলতে পারিনি, তুমি হয়তো নতুন গল্পে ব্যস্ত, আর আমি আজও তোমার পুরনো গল্পেই আটকে আছি। ভুলে যাওয়া যদি এতোই সহজ হতো, তাহলে এই মনটা রোজ রাতে তোমার জন্য কাঁদতো না..!

!!মিথ্যা কাব্য!!📚🖋️
!!মিথ্যা কাব্য!!📚🖋️
Open In TikTok:
Region: AE
Friday 13 November 2026 19:43:29 GMT
416
22
3
1

Music

Download

Comments

kabirsikder713
kabirsikder713 :
তুমি চলে যাওয়ার পর থেকে আমার রাতগুলো আর আগের মতো নেই। চারপাশ যখন নিঝুম হয়ে আসে, সারা দুনিয়া ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই আমার মনের ভেতরে তোমার স্মৃতির এক প্রলয়ংকরী ঝড় শুরু হয়। ঘড়ির কাটার টিকটিক শব্দটাও তখন বুকে তীরের মতো বিঁধতে থাকে। চোখ দুটো ক্লান্তিতে বুজে আসতে চায়, কিন্তু অবাধ্য মনটা বারবার তোমার চেনা স্পর্শ আর কণ্ঠস্বর হাতড়ে বেড়ায়। শরীরের ক্লান্তি দূর করার ওষুধ হয়তো বাজারে পাওয়া যায়, কিন্তু তোমার দেওয়া এই একাকীত্ব আর ভেতরের তীব্র হাহাকার শান্ত করার মতো কোনো প্রতিকার এই পৃথিবীতে নেই। এখন প্রতিটা রাত কাটে শুধু এক বুক শূন্যতা আর নিঃশব্দ কান্নায়।##কষটের♥ভরা♥জীবন💔আমার😭🙏 #হুমএটাইসত্যি😰💔💔💔💔💔💔বেইমানভালোবাসা #আমি_নতুন_ইউজার_সবাই_সাপোর্ট_করবেন #টিকটকফরইউপেইজ❤️❤️❤️#টিকটক_বাংলাদেশ_অফিসিয়াল🇧🇩🇧🇩🇧🇩
2026-11-13 21:04:19
0
kabirsikder713
kabirsikder713 :
♥️♥️♥️
2026-11-13 21:04:07
0
kabirsikder713
kabirsikder713 :
কখনো কি হঠাৎ করে আমার কথা মনে পড়ে বুকের ভেতরটা একটু হলেও ভারী হয়ে আসে না? কখনো কি পুরোনো কথাগুলো মনে পড়ে মনে হয়— “ইশ, মানুষটাকে হয়তো একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি…”? 🥺💔 একসময় তো তুমি নিজেই বলেছিলে, “ভালোবাসি…” হয়তো কথাটা মিথ্যা ছিল, হয়তো শুধু আমাকে ভালো রাখার জন্যই বলেছিলে। তবুও বিশ্বাস করো, আমি সেই মিথ্যা কথাটাকেই সত্যি ভেবে তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। আজ তুমি অনেক দূরে, তোমার জীবনে হয়তো আমার কোনো প্রয়োজনই নেই। হয়তো আমার কথা তোমার মনেই পড়ে না, হয়তো আমার দেওয়া ভালোবাসা, অপেক্ষা আর অসংখ্য স্মৃতিও তোমার কাছে এখন শুধুই অতীত। তবুও মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে— আমি কি সত্যিই এতটাই অচেনা হয়ে গেছি তোমার কাছে, যে একবারের জন্যও আমার কথা তোমার মনে পড়ে না? মিথ্যা হলেও তো বলেছিলে—“ভালোবাসি…” তাহলে অন্তত সেই মিথ্যা ভালোবাসাটুকুর কথা মনে করে কখনো কি আমার জন্য তোমার বুকটা একটু হলেও কেঁদে ওঠে না? 🥀 নাকি আমি একাই সেই মানুষ, যে আজও সত্যি ভেবে তোমার মিথ্যেটাকে বুকে নিয়ে বেঁচে আছি…! 💔🥺#কষটের♥ভরা♥জীবন💔আমার😭🙏
2026-11-13 21:04:22
0
To see more videos from user @md.sohag.islam87, please go to the Tikwm homepage.

Other Videos


About