বাংলার শেষ নবাব :
জীবনে কিছু মানুষ আসে, যাদের ভালোবাসতে গিয়ে নিজের অজান্তেই অনেকটা কষ্ট জমিয়ে ফেলি। তবুও তাদের প্রতি মায়া কমে না, অভিমান করেও দূরে সরে থাকা যায় না। কারণ মন জানে, মানুষটা হয়তো আমার সুখের কারণ হবে না, তবুও তাকে ছাড়া মনটা শূন্য থেকে যাবে।
তুমিও ঠিক তেমনই একজন। জানতাম, তোমাকে ভালোবাসলে হয়তো একদিন কষ্ট পাব, জানতাম তোমাকে নিজের করে পাওয়ার পথটা সহজ হবে না। তবুও মনকে বোঝাতে পারিনি, তোমার প্রতি এই মায়াটা ভুলে যেতে পারিনি।
কতবার ভেবেছি, এবার আর তোমাকে নিয়ে ভাবব না, তোমার জন্য অপেক্ষা করব না। কিন্তু দিনশেষে সেই তোমার কথাই মনে পড়ে। নিজের অজান্তেই তোমার স্মৃতিগুলো আঁকড়ে ধরে বসে থাকি।
সবাই জীবনে সুখ খোঁজে, আর আমি এমন একজনকে ভালোবেসেছিলাম, যে আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হয়েও সবচেয়ে বড় আক্ষেপ হয়ে রয়ে গেল।
তুমি আমার সেই অদ্ভুত ভালো লাগা, যে ভালো থাকার কারণ হতে পারেনি, অথচ যাকে ছাড়া মনটাও ভালো থাকতে শেখেনি..! 🥺❤️🩹
✍️সেলিম।
2026-11-14 22:44:41