বেইমান মানুষের বিচার টা আমি এই দুনিয়ার মাঝে দেখতে চাই
2026-11-15 05:50:39
1
🌿.তোমাকে মুক্ত করে দিলাম. 🌿 :
আজ তুমি সম্পূর্ণ অন্য কারো সংসার নিয়ে ব্যস্ত, আর আমি এখনো শুধু তোমার নামের মাঝেই আটকে আছি। তোমার সকাল এখন অন্য কারো সাথে শুরু হয়, আর তোমার রাত শেষ হয় অন্য কারো কথা ভেবে। যে স্বপ্নগুলো একদিন আমরা একসাথে দেখতাম, সেগুলো আজ তুমি অন্য কারো হাত ধরে পূরণ করছো। জানো, সবচেয়ে বেশি কষ্টটা আসলে কোথায়? তুমি সুখে আছো— এইটা ভাবলে আমার খারাপ লাগে না; খারাপ লাগে এই ভেবে যে তোমার সেই নতুন সুখের কোনো অংশে আমি নেই। তোমার নতুন সংসারের হাসির শব্দ হয়তো খুব সুন্দর শোনায়, কিন্তু আমার কাছে সেটা আমার ভাঙা হৃদয়ের এক নির্মম প্রতিধ্বনি। আমি কখনো চাইনি তোমাকে হারাতে, শুধু চেয়েছিলাম তোমার জীবনের পাশে একটুখানি জায়গা— তোমার পরিচয়ের সাথে। আজ তুমি অন্য কারো আপন, আর আমি শুধু তোমার একটা ফেলে আসা অতীত। তবুও বিশ্বাস করো, এই বুকের ভেতর তোমার জন্য যে জায়গাটা ছিল, সেটা আজও খালি পড়ে আছে। হয়তো একদিন তুমি চিরতরে ভুলেই যাবে— আমি ছিলাম। কিন্তু আমি কোনোদিন ভুলতে পারবো না, তুমি একদিন শুধু