@guidelines_to_jannah: আপনারা সবাই কি একটা জিনিস খেয়াল করছেন? বাংলাদেশে নীরবে বাড়ছে PCOS রোগে আক্রান্ত নারী৷ প্রতি ১০ জন নারীর মধ্যে ১ জনেরও বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকি! এখন নারীদের মধ্যে দিন দিন উদ্বেগ বাড়াচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS)। অনেকে মনে করে এটি শুধু মাসিকের সমস্যা৷ কিন্তু না! একজন নারীর হরমোন, বিপাকীয় কার্যক্রম, প্রজননক্ষমতা এমনকি মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। আর আমাদের বাংলাদেশে প্রজননক্ষম বয়সী নারীদের মধ্যে PCOS-এর প্রাদুর্ভাব নিয়ে বিভিন্ন গবেষণায় প্রায় ৮–১৩ শতাংশের হিসাব পাওয়া যায়। অর্থাৎ, প্রতি ১০০ জন নারীর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক এই সমস্যায় আক্রান্ত হতে পারেন। PCOS কী? ▬▬▬▬▬☞ PCOS হলো মহিলাদের মধ্যে একটি সাধারণ হরমোনজনিত অবস্থা যা ডিম্বাশয়ের কার্যকলাপকে প্রভাবিত করে। এই অবস্থায়, ডিম্বাশয় অতিরিক্ত পুরুষ হরমোন উৎপাদন করে, যা মাসিক চক্রের অনিয়মিততা, ব্রণ, অতিরিক্ত চুলের বৃদ্ধি এবং অন্যান্য সমস্যার কারণ হতে পারে। PCOS হওয়ার কারণঃ ▬▬▬▬▬▬▬▬▬☞ ১। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসঃ অতিরিক্ত ফাস্টফুড, ভাজাপোড়া, মিষ্টি ও চিনিযুক্ত পানীয় গ্রহণ এবং আঁশযুক্ত খাবার কম খাওয়ার ফলে শরীরের বিপাকীয় ভারসাম্যে সমস্যা তৈরি হতে পারে। ২। শারীরিক পরিশ্রমের অভাবঃ দীর্ঘ সময় বসে থাকা, হাঁটাচলা ও ব্যায়াম না করা এবং অতিরিক্ত ওজন ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়াতে পারে। PCOS-এর সঙ্গে এর গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ৩। ঘুমের অনিয়ম ও মানসিক চাপঃ অপর্যাপ্ত ঘুম, অনিয়মিত জীবনযাপন ও দীর্ঘস্থায়ী মানসিক চাপ সামগ্রিক হরমোন ও বিপাকীয় স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ৪। বংশগত ও হরমোনজনিত প্রভাবঃ PCOS হওয়ার পেছনে জিনগত প্রবণতা এবং হরমোনের ভারসাম্যহীনতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবারের কারও PCOS থাকলে অন্য সদস্যের ঝুঁকিও বাড়তে পারে। ৫। সচেতনতা ও রোগ শনাক্তকরণ বৃদ্ধিঃ আগে অনেক নারী অনিয়মিত মাসিক বা অন্যান্য লক্ষণকে স্বাভাবিক ভেবে এড়িয়ে যেতেন। বর্তমানে সচেতনতা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাড়ায় রোগ শনাক্তও হচ্ছে বেশি। PCOS এর লক্ষণগুলো কি কি? ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞ ১। অনিয়মিত পিরিয়ড, ৩৫ দিনের বেশি দেরী হওয়া, অনেকদিন পর হওয়া, অতিরিক্ত বা খুব কম রক্তস্রাব।[বছরে আটটিরও কম পিরিয়ড হওয়া, দীর্ঘস্থায়ী মাসিক চক্র বা অস্বাভাবিকভাবে ভারী রক্তপাত হওয়া। PCOS পিরিয়ডগুলিও অপ্রত্যাশিত হতে পারে।] ২। মুখে ব্রন, ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাওয়া, গলায়, ঘাড়ে বা বগলে কালচে ছোপ। ৩। মুখে, বুকে, পেটে এবং শরীরের অন্যান্য অংশে অতিরিক্ত লোম গজানো। ৪। ওজন বেড়ে যাওয়া, পেটে চর্বি জমা, ওজন কমাতে ব্যর্থ হওয়া। ইনসুলিন রেজিস্ট্যান্স এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি। ৫। স্বাভাবিকের তুলনায় বেশি চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া। ৬। ভীষণ মুড সুইং হওয়া, অকারণে মন খারাপ থাকা, কান্না পাওয়া। ৭। অনিয়মিত ডিম্বস্ফোটন বা ডিম্বস্ফোটনের অভাবের কারণে গর্ভধারণে অসুবিধা। তবে PCOS থাকলেই যে একজন নারী মা হতে পারবেন না, বিষয়টি মোটেও এমন নয়। PCOS হলে কি কি সমস্যা হতে পারে? ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞ ১। সন্তানধারণ না করতে পারা, ২। পিরিয়ডের সমস্যা বেড়ে যাওয়া, ৩। পেটের যন্ত্রণা হওয়া, ৪। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়া, ৫। ব্লাড প্রেসার বেড়ে যাওয়া, ৬। থাইরয়েডের সমস্যা সৃষ্টি করা, ৭। হার্টের অসুখ হওয়া, ৮। ঘুমে ব্যাঘাত ঘটতে পারে, ৯। স্লিপ অ্যাপনিয়া হতে পারে, ১০। জরায়ুর ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে। PCOS নিয়ন্ত্রণে রাখার উপায়ঃ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞ ১। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা শারীরিক ব্যায়াম করুন। ২। অতিরিক্ত চিনি, কোমল পানীয়, ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার কমিয়ে দিন। ৩। খাদ্যতালিকায় শাকসবজি, ফল, ডাল, মাছ, ডিম ও আঁশযুক্ত খাবার রাখুন। ৪। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং ঘুমের নির্দিষ্ট সময় বজায় রাখুন। ৫। অতিরিক্ত ওজন থাকলে চিকিৎসকের পরামর্শে ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণ করুন। ৬। পিরিয়ড ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে আপনার পিরিয়ড সাইকেল ট্র্যাক করুন। ৭। মা হওয়ার পরিকল্পনা থাকলে ওভুলেশন কিট কিনে ওভুলেশন ট্র্যাক করুন। ৮। স্ট্রেস কমাতে, বাগান করুন, গজল শুনুন এবং গান, কুরআন তেলাওয়াত গুনুন, যেটা আপনার ভালো লাগে সেটা করুন। ৯। মাসিক অনিয়মিত হলে কিংবা PCOS-এর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে গাইনি চিকিৎসকের পরামর্শ নিন। 📍প্রাথমিক চিকিৎসা ও ইসলামিক চিকিৎসা কমেন্ট বক্সে দেওয়া হয়েছে। 💌 প্রত্যেক মা-বোনের মহা-উপকারের জন্য পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন। ▪️ডিপ্রেশন? ▪️জ্বীনের সমস্যা? ▪️সিদ্ধান্তহীনতায় ভুগছেন? ▪️এমন কিছু গল্প বা বিষয়, যেটা কাউকে শেয়ার করতে পারছেন না! আমরা সর্বদা আপনার পাশে আছি ইংশাআল্লাহ্। 💌 প্রিয় ভাই ও বোন, জীবন চলার সঙ্গী হিসেবে গাইডলাইন টু জান্নাহ”-কে Follow দিয়ে রাখুন
Guidelines to Jannah
Region: BD
Saturday 14 November 2026 13:53:45 GMT
Music
Download
Comments
Guidelines to Jannah :
মনে রাখবেন, PCOS মানেই বন্ধ্যত্ব নয়, আর এটি নারীর কোনো ব্যর্থতাও নয়। সঠিক সময়ে রোগ শনাক্ত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া গেলে PCOS নিয়েও স্বাভাবিক, সুস্থ ও সুন্দর জীবনযাপন সম্ভব।
2026-11-14 13:54:50
0
To see more videos from user @guidelines_to_jannah, please go to the Tikwm
homepage.