@jahidulrone2: প্রিয় কলিজা, একটা কথা মনে রেখো, মানুষ খুঁজলে হয়তো জীবনে অনেক মানুষ পেয়ে যাবে, তোমার পাশে থাকার মতো মানুষও অভাব হবে না। কিন্তু সেই পাগলাটে মানুষটাকে আর খুঁজে পাবে না, যে তোমার হাজারো অবহেলার মাঝেও তোমাকে সম্মান করেছে, তোমার নীরবতাকে বুঝতে চেয়েছে, তোমার রাগকে অভিমান ভেবেছে, আর তোমার দূরত্বকেও ভালোবাসা দিয়ে মেনে নিয়েছে। তুমি হয়তো বুঝতে পারোনি, তোমার অবহেলাগুলো আমাকে কতটা নীরবে কাঁদিয়েছে। কতবার নিজের অভিমানকে গলা টিপে মেরেছি, শুধু তোমার সঙ্গে একটু কথা বলব বলে। কতবার মন খারাপ নিয়েও তোমার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করেছি, যেন আমার কষ্টের কারণে তোমার মন খারাপ না হয়। হয়তো আমার এই পাগলামি তোমার কাছে বিরক্তির কারণ ছিল, হয়তো আমার অপেক্ষার কোনো মূল্যই তোমার কাছে ছিল না। তবুও আমি কখনো তোমাকে অসম্মান করতে শিখিনি। নিজের কষ্টগুলো লুকিয়ে রেখেও তোমার ভালো থাকাটাই চেয়েছি। একদিন হয়তো আমার কথা মনে পড়বে, মনে পড়বে এমন একজন মানুষ ছিল, যে অভিমান করেও তোমাকে ছেড়ে যেতে পারেনি, কষ্ট পেয়েও তোমার বিরুদ্ধে অভিযোগ করেনি। সেদিন হয়তো বুঝবে, সবাই ভালোবাসতে পারে, কিন্তু সবাই নিজের আত্মসম্মান ভুলে কারও অবহেলাকেও এতটা শ্রদ্ধা করতে পারে না। মনে রেখো কলিজা, মানুষ অনেক পাবে, কিন্তু তোমার অবহেলার মাঝেও যে মানুষটা তোমাকে এতটা ভালোবেসেছিল, সেই পাগলাটে মানুষটাকে হয়তো আর কখনো খুঁজে পাবে না। 💔 #ksa🇸🇦 #tiktok #unfreeze #jahidulrone #foryou

Jahidulrone
Jahidulrone
Open In TikTok:
Region: SA
Sunday 15 November 2026 03:00:27 GMT
689
39
1
11

Music

Download

Comments

lovely.emile.come
lovely...❤️ :
👌👌👌
2026-11-15 11:03:37
0
To see more videos from user @jahidulrone2, please go to the Tikwm homepage.

Other Videos


About