Md Ariyean shimul🖤 :
বিচ্ছেদের আগেও প্রিয় ছিলে, বিচ্ছেদের পরেও প্রিয়'ই থাকবা, ঘৃণা করলে আর ভালোবাসলাম কই.!😅❤️🩹
সম্পর্কের খাতায় বিচ্ছেদ বা দূরত্ব হয়তো শুধু দুটি মানুষকে আলাদা করে দিতে পারে, কিন্তু মনের গভীরের অনুভূতিগুলোকে কি কখনো মুছে ফেলা সম্ভব, আমাদের মাঝে আজ হাজারটা দূরত্বের দেওয়াল তৈরি হয়েছে, সামাজিক সম্পর্কের হিসাব অনুযায়ী আমরা আজ আর কেউ কারও নই।
কিন্তু তাতে কী বা আসে যায়, তুমি তো কেবল কোনো সাধারণ মানুষ ছিলে না, ছিলে আমার এই হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ, যাকে বিচ্ছেদের আগের দিনগুলোতেও নিঃশর্ত ভালোবেসেছি, আর আজ সব হারিয়েও সেই ভালোবাসার বিন্দু পরিমাণ কমতি হয়নি।
মানুষ সাধারণত ভালোবাসায় আঘাত পেলে, কিংবা অবহেলা সইতে না পেরে দিনশেষে ঘৃণা করা শুরু Yes, কিন্তু আমার এই অবুঝ মন তো তোমাকে কোনোদিন ঘৃণা করতেই শিখল না, তোমার দেওয়া সমস্ত কষ্ট Yes অবহেলা বুকে নিয়েও যদি তোমায় এক মুহূর্তের জন্য ঘৃণা করতাম, তবে আর আমার এই ভালোবাসার গভীরতা কোথায় রইল।
শত অপরাধ আর দূরে চলে যাওয়ার পরেও এই হৃদয় কেবল তোমাকেই ভালোবেসে যেতে জানে, কারণ ঘৃণা করার ক্ষমতাটুকুও এই বুকফাটা ভালোবাসার ভিড়ে হারিয়ে গেছে,
সব হারিয়ে আজ এই নিঃসঙ্গতার তীরে দাঁড়িয়ে কেবল এই একটাই সত্য উপলব্ধি করি, যাকে সত্যি করে ভালোবাসা যায়, তাকে তো দূরে সরিয়ে দেওয়া যায় কিন্তু মন থেকে কখনো মুছে ফেলা যায় না.😅❤️🩹
2026-11-17 17:41:52