@simplyxmaryam: #reminder

princess
princess
Open In TikTok:
Region: US
Sunday 15 November 2026 02:09:43 GMT
969
151
1
1

Music

Download

Comments

s.khan357.1
Sal.khan :
Thank you for adding this to your caption. Just put the fear in me.
2026-11-15 02:19:28
0
To see more videos from user @simplyxmaryam, please go to the Tikwm homepage.

Other Videos


"তোমার স্নিগ্ধতায়" part:3 আহনাফ এতক্ষণ একজনের সঙ্গে ফোনে কথা বলছিল। কলটা কাটতেই সঙ্গে সঙ্গে তার দলের এক ছেলের ফোন এলো। ~হ্যালো ভাই, আপনি কোথায়? এখানে ঝামেলা হয়ে গেছে। সোহেলের ছেলেরা আমাদের ছেলেদের সঙ্গে আগ বাড়িয়ে ঝামেলা করছে। ~ আমি এই মুহূর্তে একটা জরুরি কাজে আছি। তোরা আপাতত ওদিকটা সামাল দে। ~ ভাই, সোহেল কিন্তু এবার একটু বেশিই বাড়াবাড়ি করছে। আহনাফের কণ্ঠ হঠাৎ শক্ত হয়ে উঠল। ~ওই সোহেল টাকলার তবলা আমি বাজাবই। কিন্তু এই মুহূর্তে আমার এই কাজটাই বেশি জরুরি। তোরা পরিস্থিতি সামাল দে— আমি দেড় ঘণ্টার ভেতরেই আসছি। আধা ঘন্টার মধ্যে মুরাদ সিকদার কাজি সহ নিজের অতি কাছের মানুষ যাদের না বল্লেই নয় তাদের নিয়ে বাসায় আসলেন, এদিকে নূর জাহান বেগম ব্যস্ত রান্নার কাজে শ্বাস নেওয়ার ও সময় পাচ্ছেন না তিনি একটু পরই আকদ পড়ানো হবে আর তারপর ই খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। যদিও আশরাফ আলি শেখ এগুলো করতে বারন করেছিলেন কিন্তু একমাত্র মেয়ের আকদে যদি এতটুকু করতে না পারেন তবে বাবা হিসেবে নিজের কাছে ব্যর্থ মনে হবে। মেহেরিমাকে সাজিয়ে দিচ্ছিল আহনাফের ছোট চাচার মেয়ে সানজিদা। মেয়েটা ভীষণ চঞ্চল। প্রথম দেখায় মেহেরিমার মনে হয়েছিল, সানজিদা হয়তো একটু রূঢ় স্বভাবের। কিন্তু সময় গড়াতেই সেই ভুল ভেঙে যায়। এখন তো উল্টো, ওর কাছে বেশ স্বচ্ছন্দই লাগছে মেহেরিমার। সাজগোজেও মেয়েটা ভীষণ এক্সপার্ট। এই যে, মাত্র আধা ঘণ্টার মধ্যেই কী সুন্দর করে সাজিয়ে দিল! মেহেরিমার মুখে তেমন কোনো প্রসাধনীই দেওয়া হয়নি—শুধু একটু কাজল, আইলাইনার, হালকা লিপস্টিক আর চুলগুলো সুন্দর করে খোঁপা করা। এই অল্প সাজেই যেন মেহেরিমাকে অপূর্ব লাগছে। ঠিক তখনই কাজী সাহেবসহ আরও কয়েকজন লোক মেহেরিমার ঘরে ঢুকে পড়লেন। কাজী তাড়াহুড়ো করে একটি খাতায় কী যেন লিখলেন, তারপর বললেন, “মা, এখানে একটা সাইন করে দাও।” মেহেরিমার চোখ তখন ছলছল করে উঠল। সে চারপাশে তাকিয়ে তার মা আর বাবাকে খুঁজতে লাগল। ঠিক সেই মুহূর্তেই দরজা দিয়ে মুরাদ সিকদার প্রবেশ করলেন। বাবাকে দেখামাত্রই মেহেরিমার চোখ আরও ভিজে উঠল। মুরাদ সিকদার আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে ভরসা দিলেন। ভাঙা ভাঙা কণ্ঠে মেহেরিমা জিজ্ঞেস করল, “আম্মু কোথায়, বাবা?” মুরাদ সিকদার মেয়ের মাথায় হাত রেখেই শান্ত গলায় বললেন, “আসছে মা। তুমি আগে সাইনটা করে দাও, সবাই অপেক্ষা করছে।” চোখে ভীষণ জ্বালা ধরেছে মেহেরিমার। সবকিছু ঝাপসা হয়ে আসছে। তবুও নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা হাতে সে সাইন করে দিল।এরপর ই কাজী পড়া শুরু করলো ১৬/৬/২০২২ খ্রিস্টাব্দ “কাজী সাহেব শান্ত গলায় কাগজের দিকে তাকিয়ে বললেন— ফরিদপুর সদর অধিবাসী জনাব আশরাফ আলি শেখ এর বড় পুত্র জনাব আহনাফ শেখ এর সাথে নগদ দশ লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া,আপনি কি স্বেচ্ছায় ও সন্তুষ্টচিত্তে এই বিবাহে সম্মতি দিচ্ছেন? কাজী কবুল বলতে বলতেই মেহেরিমা আর নিজেকে ধরে রাখতে পারল না। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। মুরাদ সিকদারের চোখ দুটোও তখন অসম্ভব লাল। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে তিনি মেয়েকে কবুল বলতে ইশারা করলেন। ধীর, কাঁপা কণ্ঠে মেহেরিমা উচ্চারণ করলো, "কবুল..কবুল..কবুল" সঙ্গে সঙ্গেই চারপাশ থেকে উচ্চস্বরে “আলহামদুলিল্লাহ” ধ্বনি উঠল। এরপর আহনাফের কাছে গেলে, সে এক মুহূর্ত দেরি না করে গড়গড় করে তিনবার কবুল বলে দিল। আকদের পর্ব শেষ হতেই চারদিকে খাওয়া-দাওয়ার প্রস্তুতি শুরু হলো। এমন সময় আহনাফ তার মায়ের দিকে চোখে চোখে কিছু ইশারা করল।তিনি সঙ্গে সঙ্গে নূর জাহান বেগমকে বললেন— — বেয়াইন, আহনাফের হাতে সময় খুব কম। ওর একটা জরুরি কাজ পড়ে গেছে, এখনই বের হতে হবে। নূর জাহান বেগম অবাক হয়ে বললেন— — ওমা! সে কী কথা! নতুন জামাই এভাবে না খেয়েই চলে যাবে? এটা হয় নাকি? ওকে একটু দেরি করতে বলেন। আহনাফের মা নরম কিন্তু দৃঢ় কণ্ঠে জবাব দিলেন— — না বেয়াইন, দেরি করা গেলে আমিই ওকে আটকে রাখতাম। বিষয়টা সত্যিই সিরিয়াস। তবে যাওয়ার আগে ও মেহেরিমার সঙ্গে একটু দেখা করতে চায়। — আচ্ছা ঠিক আছে—বলেই তিনি রুশাকে ডাকলেন—রুশা, আহনাফ কে মেহেরিমার রুমটা একটু দেখিয়ে দে তো,,,, @🥀๑♡~afra islam taiyeba~♡๑🌿 #তোমারস্নিগ্ধতায় #মেহেরিমা#আহনাফ#উপন্যাস#foryou

About