🥀 কুষ্টিয়ার ছেলে S🫶S :
ক্ষুদ্র এ জীবনে আমার মতো নগণ্য একটা মানুষের প্রেমে, তুমি কিছু মুহূর্তের জন্য হলেও পড়েছিলে। আমি ধন্য! আমাকে হারানোর ভয়ে, তুমি একদিন কেঁদেছিলে। চোখের পানি তো আর মিথ্যা নয়।
আমার সৌভাগ্য, মিথ্যে হলেও তুমি আমাকে "ভালোবাসি" বলেছিলে। আমার প্রাপ্তি, ছোট্ট এ জীবনে তোমাকে প্রেমিকা হিসেবে কিছু মুহূর্ত পেয়েছিলাম, তোমার চোখে চোখ রাখার মতো দুঃসাহস করেছিলাম।
তুমি চলে গেছো, কিন্তু তোমার স্মৃতিগুলো এখনো আমার বুকের ভেতর জ্বলজ্বল করে জ্বলে।
যে হাতটা একদিন শক্ত করে ধরেছিলে, আজ সেই হাতটা শুধু শূন্যতা খুঁজে বেড়ায়।
তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু যত ভুলতে চাই, তত বেশি মনে পড়ে যায়।
মানুষ বলে, সময় সব ঠিক করে দেয়, কিন্তু আমার সময়টা তো তোমার কাছেই আটকে আছে।
তুমি ভালো থাকো, এটাই চাই, যদিও সেই ভালো থাকার গল্পে আমি আর নেই।
আর যদি কোনোদিন মনে পড়ে আমাকে, জানবো, আমার ভালোবাসা মিথ্যে ছিলো না।
মৃত্যু ব্যতীত, যেকোনো মুহূর্তে তোমাকে আমি গ্রহণ করে নিতে প্রস্তুত। এটা কোনো কবির কবিতার ছন্দ নয়, কোনো মহাকাব্যের শরীর কাঁপানো পংক্তি নয়। এটা আমার বুকের ভিতর লুকিয়ে থাকা এক আক্ষেপময় অনুভূতি, যা চিরন্তন সত্য।
যৌবনের শেষে, সৌন্দর্য হারিয়ে, জীবনের শেষ প্রান্তে এসেও যদি তুমি প্রশ্ন করো, "তোমাকে আমি গ্রহণ করে নিবো কিনা?"
আমার উত্তর বদলাবে না। আলতো হেসে, বুকে জড়িয়ে নিয়ে বলবো, "আসো, এবার আর কোথাও যেও না।"
2026-11-15 12:29:00