kabirsikder713 :
কী অদ্ভুত জানো?
যার কথা ভাবতে ভাবতে আমার রাত ফুরিয়ে যায়, সে হয়তো জানেই না— পৃথিবীর এক প্রান্তে কেউ একজন আজও তার জন্য চোখের পানি ফেলে, আজও তার নামটা বুকের গভীরে আগলে রাখে।
কেউ একজন আজও রাতের নীরবতায় তোমার স্মৃতিগুলোর সাথে কথা কয়, পুরোনো মুহূর্তগুলো মনে কইরা বুকের ভিতর দীর্ঘশ্বাস জমায়। তুমি কেমন আছো, কার সাথে হাসো, কার কাছে নিজের দুঃখের গল্প বলো— এসব জানার অধিকার হয়তো আমার আর নাই, তবুও মনটা বড্ড অবাধ্য! বারবার তোমার কাছেই ফিরতে চায়।
জানো, তোমারে ভুলে যাওয়ার অভিনয়টা আমি শিখে গেছি, সবার সামনে হাসিমুখে থাকতেও শিখে গেছি; শুধু শিখতে পারলাম না তোমারে ছাড়া নিজের মনটারে বুঝাইতে। দিনের আলোয় হাজারো ব্যস্ততার ভিড়ে নিজেকে ভুলিয়ে রাখি, অথচ রাত নামলেই সমস্ত ব্যস্ততা শেষে তোমার স্মৃতিগুলো আমার সামনে আইসা দাঁড়ায়।
সবচেয়ে বেশি কষ্ট জানো কোথায়? যে মানুষটার জন্য একসময় নিজের সমস্তটা উজাড় করে দিছিলাম, সেই মানুষটাই আজ আমার খোঁজ না নিয়েও দিব্যি ভালো আছে। অথচ আমি আজও তারে নিয়া ভাবি, তার ভালো থাকার জন্য দোয়া করি, আর নিজের ভিতরে জমে থাকা হাজারটা না-বলা কথা নীরবে গিলে ফেলি।
হয়তো কোনোদিন তুমি জানবাও না, তোমারে ভালোবাসতে গিয়া একটা মানুষ কতটা বদলাইয়া গেছিল। কত রাত তার নির্ঘুম কাটছে, কত প্রার্থনায় তোমার নাম উঠছে, কতবার চোখের পানি মুছতে মুছতে সে নিজেকেই প্রশ্ন করছে— যারে এতটা আপন ভাবলাম, তার কাছে আমি এতটা পর হইয়া গেলাম ক্যান?
তবুও তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। শুধু মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে— কোনো এক নির্জন রাতে, হঠাৎ আমার কথা কি একবারও মনে পড়ে তোমার?
নাকি তোমার জীবন থেকে হারিয়ে যাওয়ার সাথে সাথেই, তোমার স্মৃতি থেকেও হারায়া গেছি আমি?#কষটের♥ভরা♥জীবন💔আমার😭🙏
2026-11-15 14:21:51