😭আমার জীবনে তুমি খুব স্পেশাল :
কিছু কষ্টের হিসাব এই দুনিয়ায় কাউকে বুঝিয়ে বলা যায় না, কিছু প্রশ্নের উত্তর চাইলেও পাওয়া যায় না। মানুষ হয়তো নিজের মতো করে সবকিছু ঠিকই বুঝিয়ে দেয়, নিজের ভুলগুলো আড়াল করে অন্যের ভুলগুলো সামনে নিয়ে আসে। কিন্তু একটা কথা মনে রেখো, মানুষের চোখের পানি কখনো মিথ্যা বলে না। হয়তো আমি চুপ করে গেছি, হয়তো আর কোনো অভিযোগ করব না, কারও কাছে নিজের কষ্টের ব্যাখ্যাও দিতে যাব না। কিন্তু তাই বলে সবকিছু ভুলে গেছি, এমনটা ভেবো না। যে কথাগুলো আমাকে কাঁদিয়েছে, যে আচরণগুলো আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে, সেগুলোর হিসাব এই দুনিয়ায় না পেলেও আল্লাহর কাছে ঠিকই থাকবে। আমি কারও ক্ষতি চাই না, কারও অমঙ্গলও চাই না, শুধু এটুকু বিশ্বাস করি, একদিন আমাদের সবারই রবের সামনে দাঁড়াতে হবে। সেদিন কোনো মিথ্যা অজুহাত কাজে আসবে না, কেউ কাউকে ভুল বুঝিয়ে নিজের পক্ষে নিতে পারবে না। সেদিন আমার হয়ে আমার চোখের পানিগুলোই সাক্ষী দেবে, আমি কতটা কষ্ট নিয়ে চুপ ছিলাম, কত কিছু সহ্য করেও কাউকে কিছু বলিনি। তাই আজ আর কিছু বলব না, শুধু অপেক্ষায় থাকলাম সেই দিনের, যেদিন সবকিছুর সঠিক বিচার হবে। কিয়ামতের দিন দেখা হবে, চোখের পানি সাক্ষী থাকলো, সেদিন ঠিকঠাক মতো হিসাব দিও। :(😅❤️🩹
2026-11-15 15:50:54