@farjana_yeasmin018: —আপনাকে দেখার আকাঙ্ক্ষাটাও একটা বড় অসুখ। যার কোনো ঔষধ নেই, কোনো চিকিৎসা নেই, এমনকি কোনো মুক্তির পথও নেই। —জানেন, মাঝে মাঝে আপনাকে খুব দেখতে ইচ্ছে করে। আপনার মুখের দিকে তাকিয়ে চোখের ভাষায় মনের সব না বলা কথা বুঝিয়ে দিতে ইচ্ছে করে। ইচ্ছে করে সবকিছু ফেলে আপনার কাছে ছুটে যাই। —হাজারো ব্যস্ততার মাঝেও আমার মন বারবার আপনার কথাই ভেবে চলে। মনের ভেতর জমে থাকা সব অভিমান ভুলে কেবল আপনার দিকেই তাকিয়ে থাকতে মন চায়। —কিন্তু চাইলেও তো আর আপনাকে দেখতে পারি না। তাই প্রতিদিন আপনাকে দেখার তীব্র আকাঙ্ক্ষাটা বুকের ভেতর আগলে রেখেই নিজেকে সান্ত্বনা দিই...! 🫠❤️🩹🕊️