হারিয়ে ফেলা শেষ চিঠি,,, 📝✉️ :
মাত্র এই কয়েকটা দিনেই আমার প্রতি বিরক্ত হয়ে গেলেন? অথচ আমি তো ভেবেছিলাম, আপনি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার পাশে থাকবেন। আপনাকে নিয়ে তো আমি সাময়িক কোনো স্বপ্ন দেখিনি, ভেবেছিলাম আপনার সঙ্গেই আমার পুরো জীবনটা কাটিয়ে দেব। কত স্বপ্ন, কত আশা, কত ইচ্ছা ছিল আপনাকে ঘিরে! ভাবতাম, যত ঝগড়া হোক, যত অভিমান হোক, দিনশেষে আমরা ঠিকই একে অপরের কাছে ফিরে আসব। কখনো ভাবিনি, এত তাড়াতাড়ি আপনার কাছে আমি বিরক্তির কারণ হয়ে যাব। 🙂💔
আমি তো আপনার কাছে বেশি কিছু চাইনি, শুধু একটু সময়, একটু যত্ন আর একটু ভালোবাসা চেয়েছিলাম। চেয়েছিলাম, আমার মন খারাপ হলে আপনি বুঝবেন, আমি চুপ হয়ে গেলে আমার নীরবতার কারণ জানতে চাইবেন। আমি তো শুধু এমন একজন মানুষ চেয়েছিলাম, যে হাজারটা সমস্যার মাঝেও আমার হাতটা ছেড়ে দেবে না। অথচ আজ মনে হচ্ছে, আমি যাকে হারানোর ভয়ে এতটা অস্থির থাকি, তার কাছে হয়তো আমাকে হারানোর কোনো ভয়ই নেই!
জানেন, সবচেয়ে বেশি কষ্ট তখনই হয়, যখন একটা মানুষ কাউকে নিয়ে সারাজীবন থাকার স্বপ্ন দেখে, অথচ সেই মানুষটাই কয়েকটা দিন পর তার প্রতি বিরক্ত হয়ে যায়। আমি আপনাকে নিয়ে ভবিষ্যৎ ভেবেছি, আর আপনি হয়তো বর্তমানটুকুও আমার সঙ্গে কাটাতে ক্লান্ত হয়ে গেছেন। তবুও আপনাকে দোষ দিতে পারি না, কারণ ভালোবাসা তো জোর করে আদায় করা যায় না। শুধু মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, আমি কি একটু বেশিই ভালোবেসে ফেলেছিলাম, নাকি আপনার কাছে একটু বেশি আপন হতে চেয়েছিলাম?
আমি সত্যিই চেয়েছিলাম, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আপনি আমার পাশে থাকুন। কিন্তু এখন বুঝতে পারছি, আমি একা চাইলেই তো আর আমাদের গল্পটা শেষ পর্যন্ত সুন্দর হয় না। তবুও যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, মনে করবেন, একজন মানুষ ছিল, যে আপনাকে শুধু কিছুদিনের জন্য নয়, পুরো জীবনটার জন্য চেয়েছিল। যে আজও আপনাকে হারানোর কষ্টে ভেঙে পড়ে, অথচ আপনাকে আটকে রাখার অধিকারটুকুও তার নেই। ❤️🩹
আমি তো ভেবেছিলাম, আপনি হবেন আমার জীবনের শেষ ঠিকানা, অথচ এখন মনে হচ্ছে, আমি হয়তো আপনার জীবনের সাময়িক একটা অধ্যায় হয়েই থেকে যাব।
2026-11-15 16:40:50