@ms.akash2026: চাকরি চলে যাওয়ার পর প্রথম চিন্তাটা আসে সংসার নিয়ে: বাসা ভাড়া, সন্তানের স্কুলের বেতন, মাসের বাজার। সঞ্চয় কত দিন চলবে, নতুন চাকরি কবে হবে, কোনো প্রশ্নেরই নিশ্চিত উত্তর থাকে না। অথচ আল্লাহ বলেছেন - وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا উচ্চারণ: ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা। অর্থ: পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নয়। সূরা হুদ, আয়াত ৬। আয়াতে আলাল্লাহ শব্দটা লক্ষ করুন। আরবিতে আলা দিয়ে দায়িত্ব বোঝানো হয়, যেমন বলা হয় এই ঋণ তার ওপর। আল্লাহ রিজিকের কথা এমনভাবে বলেছেন, যেন এটা তিনি নিজের ওপর নেওয়া দায়িত্ব। আর দাব্বাহ মানে মাটির ওপর চলা যেকোনো প্রাণী, পিঁপড়া থেকে মানুষ পর্যন্ত। পিঁপড়ার কোনো চাকরি নেই, অফিস নেই, তবু প্রতিদিন তার খাবার জোটে। চাকরি ছিল রিজিক আসার একটা পথ, রিজিকের মালিক না। পথ বন্ধ হয়েছে, দায়িত্ব যাঁর তিনি তো আছেন। সেজন্য স্ট্রেস্ড ন হয়ে তাঁর শরণাপন্ন হোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখির উদাহরণ দিয়েছেন: পাখি সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফেরে। সুনানে তিরমিজি, হাদিস ২৩৪৪। পাখিও বাসা ছেড়ে বের হয়। মানে ভরসা আল্লাহর ওপর, তবে চেষ্টা তার নিজের উপর। সেজন্যই বের হয়। আজই তিনজন পরিচিত মানুষকে জানান যে আপনি কাজ খুঁজছেন। আর জীবনসঙ্গীর সাথে বসে দুজনে মিলে আগামী তিন মাসের খরচের তালিকা ঠিক করুন। এটা আপনার চেষ্টান উদাহরণ। তবে ফল দেয়া আল্লাহর দায়িত্ব।. @وليد الشهري . @غُـنِـ𓂆ـيمْ @TikTok Creator Academy @TikTok Creative Experts @TikTok @TRT 1 #দূরুদ #দোয়াকবুল #গুনাহ_থেকে_তোমার_কাছে_চাইতেছি_মানা😭 #আলহামদুলিল্লাহ
🅐🅚🅐🆂︎🅷︎آني🇦
Region: SA
Monday 16 November 2026 08:10:28 GMT
Music
Download
Comments
China Gellery Sneakars :
আমি চাকরি ছেড়েছি এক বছরের বেশি হলো। আলহামদুলিল্লাহ ভালো আছি আমার রিজিক কোথায় আছে আমার আল্লাহ ভালো জানেন।
2026-11-17 06:14:38
18
Md Reazul Islam Miraj :
কোরআন তেলাওয়াত করে সেই হুজুরের নাম কি,,
2026-11-16 11:01:24
80
♦️Moon Sarker♦️ :
আমি চাকরি ছেড়ে দিয়ে আসছি,,এখন আলহামদুলিল্লাহ বিদেশে আছি।
2026-11-17 05:54:03
8
N :
আমার চাকরি চলে গেছে দুই মাস হয়েছে খুব কস্ট হইতেছে ভাই
2026-11-16 14:39:43
30
💲.. SAJIB....❤️@...COM 94🇧🇩 :
আমি একজায়গায় একটা চাকরি করতাম, এ মাসে চাকরি টা চলে গেছে,এখন বুঝতেছিনা সংসার কিভাবে চালাবো, তারপরেও ভেঙ্গে পড়ি নাই, কারন যে আমাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ দরবারে আমি আমার পরিবারে রিজিকের ফয়সাল দায়িত্ব দিয়ে রেখেছি, কারন ওনি আমার মালিক, আল্লাহ আমার রিজিক দাতা,আল্লাহ আমার সকল ফয়সালা র মালিক, ❤️
2026-11-16 17:37:18
7
Junaied Ahmoed :
এই কুরআনের পাখির নাম কারী আব্দুল বাসিত মিশর 🥰🥰🥰
2026-11-16 14:52:06
41
Md:Rubel miah 1 :
না গেলেও হয়তোবা চলে যাবে,
মারাত্মক ডিপ্রেশনে আছি।
2026-11-16 09:49:41
31
@★$atu Moni★ :
অসাধারণ আপনার লিখাগুলো,পরে,সাথে কোরআন তেলাওয়াত শুনে আমার মনটা ঠান্ডা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামীন সবার মনের মেঘ আশা পূরণ করুক।,, আমিন,,,
2026-11-16 14:01:51
8
Saif Ahammad 🇧🇩leaving Qatar :
আমিন
2026-11-16 10:26:35
6
✨✨MAH ✨✨ :
হে আল্লাহ আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও
2026-11-16 12:57:08
7
Md Al Amin Khan :
সব কিছুর মালিক আল্লাহ তায়ালা
2026-11-16 15:16:45
11
الله ثم الوطن 🫡🇾🇪🇾🇪🫡 :
আসসালামু আলাইকুম 😂
2026-11-16 20:43:14
0
-HASIB SHARIF.!💫❤️🔥💟 :
সুবহানাল্লাহ, লেখাটা দেখেই চোখে পানি চলে আসলো.! 😭 বাস্তবে আমার সাথে মিলে গেল, আজ প্রায় ১মাস আমার চাকরি নাই অনেক টেনশন মাথায় তাও মহান আল্লাহ এই ১টা মাস আমাকে স্ত্রী কন্যা সহ তিন বেলা খাইয়ে পরিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ 🤲
2026-11-16 13:30:30
13
mdkhokon5898 :
ফি আমানিল্লাহ সবকিছুর মালিক আল্লাহ
2026-11-16 15:11:23
7
MubiN :
এত সুন্দর তিলাওয়াত আমি আর কোনো দিন শুনি নাই
আলহামদুলিল্লাহ
মাশাল্লাহ 🥰🥰🤲
2026-11-16 12:06:42
21
shamimmiya57 :
এর চাইতে মদুর আর কি আছে
2026-11-16 13:27:02
10
SM,ADNAN SAMI 🇸🇦 :
ভাই কাজ নাই তিন মাস হলো
কিন্তু চলিতেছি আল্লাহ চালাইতেছে
রিজিকের মালিক আল্লাহ👆
2026-11-17 15:45:45
3
Takrim hasan :
amin
2026-11-18 08:14:44
1
🇸🇦নোয়াখালী ছেলে 🇸🇦 :
মাশাল্লাহ মন জুড়িয়ে গেছে চমৎকার কোরআন তেলাওয়াত
2026-11-17 11:33:06
3
SaAd :
ক্বারী কে????
2026-11-17 10:00:28
2
Alvin Jubayer :
তাহলে প্রতিদিন পৃথিবী তে 20হাজার মানুষ অনাহারে মারা যায় কেনো
2026-11-17 02:54:29
0
SM,ADNAN SAMI 🇸🇦 :
রিজিক আল্লাহর হাতে 👆
2026-11-17 15:44:38
1
Abdul gafur :
আমার চাকরি চলে গেইচে ছয় মাস হয়ে আল্লাহ জানে আমার রিজিক কোথায়।
2026-11-17 10:49:32
2
md shamim reza :
সুবহানআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিন
2026-11-16 15:16:10
4
Md Sohel Rana :
Allah hafajot korok
2026-11-17 12:48:05
1
To see more videos from user @ms.akash2026, please go to the Tikwm
homepage.