@mayer.doya.narsar: একজন নারীর প্রেমে পড়ে বেশি ভাবনায় ডুবে গেলে কীভাবে মুক্তি পাওয়া যাবে? – শাইখ ইবন উসাইমীন (রহি:) সঞ্চালক: প্রশ্নঃ হে আমাদের সম্মানিত আলেমগণ, আমি একটি সমাধান এবং সাহায্য কামনা করছি আমার এই সমস্যার জন্য। ফযীলাতুশ শাইখ, আমি এমন এক মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছি যাকে আমি সরাসরি চিনিনা, মানে অপর পক্ষের কোনো জ্ঞান বা সম্পর্ক ছাড়াই। সে আমার সমস্ত চিন্তাকে গ্রাস করে ফেলেছে এবং আমার অধিকাংশ সময়ে তার স্মরণই ঘুরপাক খায়।🙂 অবশেষে আমি একটি মাত্র সমাধানে পৌঁছেছি, কিন্তু এই সমাধানে কিছু চিন্তার সমস্যা বা সংশয় রয়ে গেছে। আল্লাহ আমাকে হিদায়াত দান করেছেন—সব প্রশংসা আল্লাহর জন্য এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার নিকট দোয়া করেছি যেন তিনি আমাকে আমার এই সংকটে সাহায্য করেন। আমি প্রত্যেক নামাজে দোয়া করি যেন আমি সবকিছু ভুলে যেতে পারি এবং সব অন্ধকার চিন্তা থেকে দূরে থাকতে পারি। তবুও, মাঝে মাঝে নামাজের সময় এসব চিন্তা মনে আসে, আবার কখনো নামাজ ছাড়াও মনে আসে, এমনকি মাঝে মাঝে আমি তার কথা ভাবি। তাহলে আমার নামাজ কি কবুল হচ্ছে? এই মেয়েকে স্মরণ করা কি আমার দ্বীনের পরিপন্থী? নাকি বিষয়টা অন্যরকম? আপনাদের কাছে কি রয়েছে এমন কোনো স্বস্তিদায়ক সমাধান? এবং আপনারা আমাকে কী উপদেশ দিবেন? আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। শাইখ উসাইমীন (রহি:): উত্তরঃ আমি বলি, এই মেয়ের প্রতি তোমার আকৃষ্ট হওয়া—এটি এমন একটি বিষয় যা মানুষের মধ্যে ঘটতেই পারে। কিন্তু যদি কেউ আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে রক্ষা করে, যেমন—সে যে মেয়েটির প্রতি আকৃষ্ট, তার দিকে তাকানো, তার সাথে কথা বলা, বা তাকে বিরক্ত করা থেকে বিরত থাকে—তাহলে শুধুমাত্র চিন্তা করা বা মনের মধ্যে কথা চালাচালি করাতে কোনো গুনাহ হয় না। বিশেষ করে যখন তুমি সর্বোচ্চ চেষ্টা করছো তার স্মরণ থেকে নিজেকে বিরত রাখতে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের সেইসব চিন্তা ক্ষমা করে দিয়েছেন, যা তারা মনে মনে করে, যতক্ষণ না তা তারা প্রকাশ করে বা তা অনুযায়ী কাজ করে।" [সহীহ বুখারী, হাদীস: ৫২৬৯] যদি তুমি তা নিয়ে কাজ না করো বা মুখে প্রকাশ না করো, তাহলে আমার উপদেশ হচ্ছে—তুমি চেষ্টা করো তাকে বিয়ে করার,সযাতে করে তোমার অন্তরের যা কিছু আছে তা দূর হয়ে যায়, তোমার হৃদয় প্রশান্তি পায়, তুমি স্বস্তি অনুভব করো, এবং তুমি আল্লাহ্‌ عز وجل-এর ইবাদতে মনোনিবেশ করতে পারো—মানসিক ও শারীরিকভাবে। এবং একইভাবে তুমি তোমার দুনিয়াবি প্রয়োজনেও মনোযোগ দিতে পারো—মানসিক ও শারীরিকভাবে। এই চিন্তাগুলো, যেগুলো তোমার মধ্যে সৃষ্টি হয়েছে ঐ মেয়েকে ঘিরে, যদি তুমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করো— তবে এসব চিন্তা তোমার ইবাদতে এমনভাবে প্রভাব ফেলবে না যাতে ইবাদত বাতিল হয়ে যায়। তোমার নামাজ বাতিল হবে না, যদি ঐ মেয়েটির স্মরণ তোমার মনে আসে। তেমনি রোযা বা হজ্জও বাতিল হবে না। তবে তুমি যথাসাধ্য চেষ্টা করো তাকে ভুলে যেতে এবং তার ব্যাপারে চিন্তা করা থেকে বিরত থাকতে। আর তুমি জানতে চেষ্টা করো—হ্যাঁ, নিজেকে বোঝাও এবং বলো: “এই মেয়েকে নিয়ে চিন্তা করা শুধু বিপদ এবং কষ্টই বাড়ায়, কমায় না।” এই তখনকার কথা, যখন তুমি তাকে বিয়ে করা সম্ভব না মনে করো। আর যদি বিয়ে সম্ভব হয়, তাহলে এটাই একমাত্র সমাধান। ________________(কপি পোস্ট) ______________ #salafiyyah #viralvideo #foruyou #tending #islamic_video

﷽ 𝑻𝒓𝒊𝒔𝒉𝒂 | توكل𓂃 ࣪˖ ִֶָ
﷽ 𝑻𝒓𝒊𝒔𝒉𝒂 | توكل𓂃 ࣪˖ ִֶָ
Open In TikTok:
Region: BD
Monday 16 November 2026 12:21:02 GMT
54448
3096
35
286

Music

Download

Comments

spotgebangladesh1
SpotGe :
আলহামদুলিল্লাহ। আমিও একই সমস্যার ভিতরে চলমান। ওর বিষয়ে কোনো জ্ঞান আমার কাছে আছে? কোনো বিষয়ে আমার কোনো জ্ঞান নাই ওর বিষয়ে। এখন কী করব, চিন্তা করে পাচ্ছি না। নামাজের ভিতরে ইম্প্যাক্ট পড়তেছে। এমনকি অনেক সময় একই নামাজ দুইবার পড়া লাগতেছে। আজকের এশার ফরজ নামাজ দুইবার পড়া হইছে এবং বেতের নামাজ দুইবার পড়া হইছে। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন।
2026-11-17 15:07:58
5
hasan_bhai70
༄●⃝ᶫᵒꪜe®ᴮᴼᵞ࿐𝖬𝖊ĥ𝖊𝙙𝒊(⍤⃝ :
আমি একটা মেয়ের সাথে প্রায় ২ বছর ফিজিক্যালি ভাবে জরিত ছিলাম এবং অনেক বার আমাদের মাঝে পাপাচার হয়েছে,, মেয়ে টি আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে তার সাথে মিলিত হওয়ার সম্মতি দিয়েছে, তার ছলনায় পরে আমি তার সাথে প্রায় ২ বছর মিলিত ছিলাম,, এখন মেয়েটি আমাকে ধোকা দিছে,,, আমাকে বাজে ভাবে পাপের সাগরে ফেলে ছলনা করে ধ্বংস করেছে,, এখন আমি তারে কিছু তেই মন থেকে ভুলতে পারচ্ছি না, ভালো জব করতাম সে জব ছেরে দিছি কাজ কর্ম কিছুই করতে পারচ্ছি না, অফিসে গেলে ক্লান্ত হয়ে যায়,কাজে মন বসে না,,,, খাওয়া ঘুম ঠিক মত হচ্ছে না,,,, আমি দিন দিন গহিন সাগরে তলিয়ে যাচ্ছি,,, আমি কিছু করতে পারচ্ছি না, নামাজে মন দিতে পারি না নামাজে দারালে প্রতি রাকাত ভুল হয় মন শুধু ওই মেয়ের ভিতরে থাকে এমন কি আমি ওই মেয়ে, ছাড়া অন্য কোন মেয়ের দিকে মন দিতে পারি না অন্য কোন মেয়ে কে সহ্য হয় না,,, এখন আমি মুক্তি চাই আমি কিভাবে কি করবো বুঝতে পারছি না,, এ ভাবে চলতে থাকলে হয়ত কখন নিজেকে কে মুক্তি দিয়ে দিবো নিজেও জানি না,, আমি বাচতে চাই সুস্থ সাভাবিক ভাবে,,আমি কি করবো হে আল্লাহ আমাকে পথ দেখাও 🙏🙏🙏 সবাই আমাকে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন, মেয়ে টি জেন ফিরে আসে আমার কাছে,, পাপের বোঝা নিয়ে অনেক ক্লান্ত আমি 🙏🙏
2026-11-18 19:30:29
1
t.....l.a...d
MD Tufayel Ahmed 3534 :
আমি ছোট বেলা থেকে একটি মেয়েকে খুব বেশি ভালবাসতাম, কিন্তু থাকে ভালোবাসি কথাটা বলতে না পারার কারণে আজ সে আরেকজনের বউ 🥺😅কিন্তু এটা অবশ্যই মানি যে, আল্লাহ যা ই করেন ভালোর জন্য করেন ☝🏻🤲🏻
2026-11-19 11:42:44
2
user1133071744857
রহিমা মমতাজ ক্যাডেট মাদ্রাসা :
ইয়া আল্লাহ আপনি আমাদের কে এই মুছিবত থেকে বিরত রাখুন আমীন
2026-11-18 08:39:21
3
zulfiqar.ahmed.sh3
Zulfiqar Ahmed Shishir :
কিন্তু ভাই ফ্যামিলির কিভাবে বুঝাবো 🫤
2026-11-16 19:05:44
3
smsujonmahmud36
Mahmud SujoN :
অসাধারণ ভাই অসাধারণ
2026-11-17 13:12:19
2
hk.vai27
﷽⍣⃝🌼হেদায়েতের নূর﷽ :
আলহামদুলিল্লাহ
2026-11-17 17:12:05
1
zion54908
zion :
আমার অবস্থা ও এরকম বিয়ে পযন্ত নিয়ে গিয়েছিলাম কাবিন এর কারনে বিয়েটা ভেঙে যায় আর পরিবার ও রাজি ছিলনা। দুই বছর হয়ে গেছে এখন তার কথা মনে পরে
2026-11-17 17:35:48
1
user.md.parvej
@user💫 MD parvej 💫 :
2026-11-17 09:55:17
3
rony177201
S A R°°ony🕊️ :
Alhamdulillah 🥰🥹😭
2026-11-18 14:22:14
0
mdrabbi70768
MD:Rabbi :
অসাধারণ 👌👌👌❤️
2026-11-17 17:12:33
0
nazmul.hossain5658
@Islamic Peace ID 🍂🍂 :
2026-11-16 15:37:48
2
fahim_ahmed5602
villain🕸️ :
ma sha allah... 🖤 onk shundor ekta bishoy uposthapon korlen..... allah apnar bhalo koruk. follow dilam next eo erokom bhalo kichu janar jonno ☺️🌼
2026-11-16 18:23:04
1
ahadislam5173
Aŋʌɱʋɭ Hʌqʋɘ :
...online asl plzzz ata inbox diyo plzz🙏🙏
2026-11-18 06:12:46
0
ahadislam5173
Aŋʌɱʋɭ Hʌqʋɘ :
apu ata copy korte parchi na... plz ata amr inbox dan plzzz
2026-11-18 06:07:20
0
mdrahimondol2
Rahidul islam rahi :
❤️‍🩹
2026-11-18 04:50:09
1
md.badhon4
بادهون :
[Heartwarming][Heartwarming][Heartwarming]
2026-11-19 03:43:50
0
rasel09722
AR Rasel :
🥰🥰🥰
2026-11-19 14:00:50
0
siyana.isam
Raj :
🥰🥰🥰
2026-11-21 12:26:33
0
al.amin.hossin11
AL Amin Hossin :
❤️❤️❤️
2026-11-18 17:28:11
0
tamim.adnan72
ᯓᡣ𐭩𝐀𝐝𝐧𝐚𝐧𐙚࣪🕷️🥂 :
🥰🥰🥰
2026-11-18 11:55:05
0
md.bhuiyan79
who :
[Teary eyed][Teary eyed][Teary eyed]
2026-11-19 08:13:16
0
abdul.noor.tushar4
Mim✨ :
❤️❤️❤️
2026-11-19 09:49:43
0
apelapatogg_._
Tahمتوسط :
@Aʟ Rᴀɪʏᴀɴ 🤍
2026-11-16 16:00:34
0
oceanaurax
OceanAuraX 🇺🇸 :
🥰🥰🥰
2026-11-19 17:36:44
0
To see more videos from user @mayer.doya.narsar, please go to the Tikwm homepage.

Other Videos


About