"কোথায় রাখবো এই ভারি হয়ে যাওয়া দীর্ঘশ্বাসগুলো? বুকের ভেতর এত কথা জমে আছে, অথচ বলার মতো মানুষ নেই। কিছু অনুভূতি কান্না হয়ে বের হয় না, শব্দও খুঁজে পায় না—শুধু দীর্ঘশ্বাস হয়ে নিঃশব্দে বুকের ভেতর ঘুরে বেড়ায়। সবাই হাসিমুখটাই দেখে, কিন্তু প্রতিটা হাসির আড়ালে কতটা ক্লান্তি, কতটা অভিমান আর কতটা না বলা কষ্ট লুকিয়ে থাকে, সেটা কেউ জানে না।
একটা সময় মানুষ কাঁদতেও ভুলে যায়। শুধু গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে—"হয়তো এভাবেই বেঁচে থাকতে হয়।" তবুও জীবন থেমে থাকে না, আমরাও থেমে থাকি না। শুধু বুকের ভেতর কিছু ভার জমে থাকে, যা কাউকে দেখানো যায় না, কাউকে বোঝানোও যায় না।
2026-11-17 09:43:47
5
☁︎☞︎︎︎মিথ্যা-মায়া😢😢☜︎︎︎☁︎❦︎ :
সবাই বলে ভুলে যাও, কিন্তু কেউ বোঝে না—যাকে ভোলার চেষ্টা করি, প্রতিবার সেই চেষ্টাটাই তোমাকে নতুন করে মনে করিয়ে দেয়।
ভুলে থাকার বৃথা চেষ্টায়, প্রতিদিন তোমাকেই নতুন করে ভালোবাসি!
তোমাকে ভোলার চেষ্টাটাও বড্ড অদ্ভুত, যতই চাই দূরে সরতে, ততই জড়িয়ে যাই। তোমাকে ভোলার অভিনয়টা প্রতিদিন করি, কিন্তু আজও সফল হতে পারিনি।
ভুলে থাকা সহজ নয়, বিশেষ করে যখন চেষ্টাটা প্রতিদিনই ব্যর্থ হয়
তোমাকে ভোলা যে কত কঠিন, তা তো সে-ই জানে—যে প্রতিদিন তোমাকেই ভুলে থাকার এক বৃথা অভিনয় করে যায়।