kabirsikder713 :
— যখন তোমার মনে হবে তোমার কেউ নাই,
তুমি একা, তখন তুমি আমার দিকে দেখো.!
তোমার জীবনের আকাশ যখন ঘন কালো মেঘে ঢেকে যাবে, যখন চারপাশের সমস্ত আপনজনদের ভিড় হারিয়ে যাবে এক নিমিষে, তখন তুমি মনের অতল গভীরে নেমে আসা সেই অসহ্য একাকীত্ব আর নিঃসঙ্গতার ভারে বড় বেশি ক্লান্ত হয়ে পড়বে.?
মনে হবে এই সুবিশাল পৃথিবীতে তোমাকে বোঝার মতো কেউ নেই, তোমার কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো কোনো আপন হাত নেই, সেই বিষণ্ণ মুহূর্তগুলোতে, যখন সমস্ত আশা আর স্বপ্নগুলি তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাবে, তখন তুমি এক পলক আমার দিকে তাকিয়ে দেখো.!
আমি তখনও ঠিক এইখানেই থাকবো,তোমার দিকে ফিরে, এক সমুদ্র নীরব ভালোবাসা আর অক্লান্তিক ধৈর্য নিয়ে, শুধু তোমারই অপেক্ষায়.!
আমার এই নিষ্পলক দৃষ্টি আর নিঃশব্দ উপস্থিতি হয়তো তোমার সব কষ্টের সমাধান করে দিতে পারবে না, কিন্তু আমি এই প্রতিশ্রুতি দিতে পারি—তখন তুমি অন্তত এই পৃথিবীতে নিজেকে সম্পূর্ণ একা বলে মনে করবে না.!
আমার এই দুটি চোখ চিরকাল তোমার দিকে তাকিয়ে থাকবে, কেবল তোমার অস্তিত্বের এক অদৃশ্য কিন্তু শক্ত আশ্রয় হয়ে.!❤️🩹🥹
2026-11-17 16:26:02