পবিত্র কুরআনে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন— "জেনে রেখো, আল্লাহর স্মরণেই কেবল হৃদয় প্রশান্তি লাভ করে।" এটি চিরন্তন ও গভীর প্রশান্তি। পক্ষান্তরে, এই সামাজিক মাধ্যমের চটকদার বা হারাম সম্পর্কের আবেগগুলো হলো সাময়িক মোহাচ্ছন্নতা, যা মানুষকে নৈতিকতা থেকে দূরে সরিয়ে দেয়।