🥀 পরিবারের কথা ভেবে চলে যাওয়া মানুষটা ❤️🩹
সে সবকিছু জেনেই আমার জীবনে এসেছিল। জানত আমি বিবাহিত, জানত আমার জীবনে অনেক সীমাবদ্ধতা আছে, আর সে নিজে অবিবাহিত। তবুও কেন সে আমাকে এতটা মায়ায় জড়াল? কেন এত স্বপ্ন দেখাল? কেন এমনভাবে ভালোবাসতে শেখাল, যদি শেষ পর্যন্ত ছেড়েই চলে যাবে?
আজ সে তার পরিবারের কথা চিন্তা করে আমাকে ছেড়ে চলে গেছে। হয়তো পরিবারের কাছে সে ঠিকই আছে, হয়তো তার সিদ্ধান্তটাই বাস্তবতার কাছে সঠিক। কিন্তু একবারও কি ভেবেছে, যে মানুষটাকে এত মায়ায় জড়িয়ে রেখে গেল, তার মনের কী অবস্থা হবে?
আমি তো তাকে জোর করে আমার জীবনে আসতে বলিনি। সে নিজেই এসেছিল, নিজেই আপন করে নিয়েছিল, নিজেই অভ্যাস বানিয়েছিল। আর আজ সেই মানুষটাই অপরিচিতের মতো দূরে চলে গেল।