@tumi.amar.jan.098: চলে গেলেন আর্জেন্টিনার ১৮ বছর বয়সী তরুণ ফুটবলার আবেল নুনেস! 🥹💔🇦🇷 আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের যুব টুর্নামেন্টের একটি ম্যাচে হেড দিয়ে বল ক্লিয়ার করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এজেইজা ফুটবল ক্লাবের এই উদীয়মান তারকা। মাঠেই জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। তবে কয়েক দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ফুটবল মাঠে তার এমন আকস্মিক বিদায় সত্যিই হৃদয়বিদারক। ওপারে ভালো থেকো আবেল। 🕊️⚽ #AbelNunez #ArgentinaFootball #RIP #FootballTragedy #আবেল_নুনেস