@md_maruf___: জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের কৃষকদের 'অশিক্ষিত ও মূর্খ' বলে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত নিন্দনীয় ও অবমাননাকর। তাঁকে স্পষ্ট ভাষায় বলতে চাই—এ দেশের কৃষকরা মূর্খ নন। বরং তাঁদের ঘাম ঝরানো পরিশ্রমেই সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা, নিশ্চিত হচ্ছে কোটি মানুষের খাদ্যের জোগান। কৃষকদের সম্মান দিতে শিখুন। তারা ফসল উৎপাদন করছে বলেই দুমুঠো ভাত হলেও খেতে পারেন। কৃষক আছে বলে দেশের ব্যাংকগুলো টিকে আছে। শহরে থেকে একমাত্র বেঁচে থাকার উপর নির্ভর করে এই কৃষকের উপরে। শহরে থেকে যত দামি রেস্টুরেন্টে যত দামি খাবার খান, কখনো মনে রাখবেন গ্রামের অশিক্ষিত কৃষকের হাতের ছোঁয়া পেয়েই এসেছে। তবে আপনি যত বড় নেতা হোন না কেন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। দেশের কৃষক-শ্রমজীবীদের পাশে থাকুন। ধন্যবাদ। 🥰🥰 #foryou #fypシ #viral #tiktok