🤕💔❤️🩹নষ্ট কবি 💌✍️✍️🥺😔 :
তুমি জেনে রেখো, আমার জীবনে প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা অনুভূতিতে তুমি আছো। তোমার জন্য আমার ভালোবাসা কোনদিন শেষ হবে না, কোনদিন মুছে যাবে না। যত আঘাত দাও, যত কষ্ট দাও, যত দূরে সরে যাও না কেন আমার ভালবাসা তোমাকে ঘিরে'ই থাকবে। তুমি বুঝতে না পারলেও আমি জানি, এই ভালোবাসা সীমাহীন, এই ভালোবাসা আজীবন।
যেদিন তুমি দেখবে আমার ভালোবাসা শেষ হয়ে গেছে, সেদিন তুমি ভেবে নিও আমি আর নেই। কারণ তুমি ছিলে আমার নিঃশ্বাসের কারণ, তুমি ছিলে আমার বেঁচে থাকার আলো। আমার ভালবাসা যতদিন আছে, ততদিন আমি আছি; যেদিন আমার ভালোবাসা নেই, সেদিন আমার অস্তিত্বও নেই। তুমি হয়তো কখনো বুঝবে না, কেউ একজন কত গভীরভাবে তোমাকে ভালবাসতে পারে..!!
2026-11-21 13:55:09