@hafezshaheb00: একই বিছানায় ঘুমাচ্ছিলো দুই ভাই ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৪)। দুইজনই কোরআনের হাফেজ! রবিবার রাতে ঘুমানোর আগে দুই ভাই স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করেছিল। পরদিন স্থানীয় বহদ্দারকাটা এলাকায় একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। ইস্তিরি শেষে কয়লার আ/গুন পুরোপুরি নেভানো হয়নি। পরে সেই আ/গুন থেকে কাপড় কিংবা কম্বলে আ/গুন ধরে যায়! বুক চাপড়াতে চাপড়াতে মা বারবার বলছিলেন, “ আঁর দুওয়া কোরআনর পাখি আল্লাহ লই গিইয়ই। আঁই ক্যানে থাইক্কুম!” টিনের চালায় ছিদ্র থাকায় বৃষ্টি ঠেকাতে পলিথিনের ছাউনি দেওয়া হয়েছিল। পলিথিনের কারণে আ/গুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাতাসের কারণেও দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন! তাদের সে টিনের বেড়া ও টিনের চালার ছোট ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে! আ/গুনে দগ্ধ অবস্থায় দুই ভাইকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। আ/গুনে পো*ড়া দুই ভাইকে কোলে করে নিয়ে যাওয়ার সময়, পো*ড়া চামড়া খ*সে পড়ছিলো! উদ্ধারের পর তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে ওমর ফারুক মা/রা যায়! ফারুকের জানাজা শেষে দাফনের আগেই আসলো আব্দুল্লাহ’র মৃ/ত্যুর খবর। তীব্র যন্ত্রণা সয়ে দুই ভাই মা/রা যায়। মৃ/ত্যুর আগের সে যন্ত্রণা দেখে বারবার ছেলেদের জন্য বিলাপ করছেন মা আরেফা ও বাবা ফজলে কাদের! একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাইকে করাইয়াঘোনা মসজিদ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে! ফারুক ও আব্দুল্লাহ ৪ ভাইয়ের মধ্যে বড় ছিলেন। বাকি দুইজন এখনও অনেক ছোটো! জানা যায়, দুর্ঘটনার দিন ফজলে কাদের ঘরে ছিলেন না। স্ত্রী আরেফাও অসুস্থ ছিলেন। তাই ছেলেদের কাপড় ইস্তিরি করার বিষয়টা খেয়াল করেননি। মা–বাবার স্বপ্ন ছিল, বড় হয়ে দুই ছেলে ধর্মীয় শিক্ষায় আরও এগিয়ে যাবে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায়! এ ঘটনায় স্তব্ধ পুরো এলাকাবাসী! আল্লাহ! এই কোরআনের দুই পাখিকেই বেহেসত নসিব করুক! মা-বাবাকে ধৈর্য্য দিক! 🤲 #chittagong #NewsUpdate #newsfeed #চট্টগ্রাম #fbpost

Mahdi  Hassan
Mahdi Hassan
Open In TikTok:
Region: BD
Tuesday 17 November 2026 14:58:02 GMT
17683
1935
108
50

Music

Download

Comments

mdabdurrhman121
F.R.Z® :
আল্লাহতালা দুই ভাইকে জান্নাতের উচ্চ মাকাম করুক।
2026-11-18 02:25:21
26
nadiaislam605
🦋🦋nadia🌺🌺 :
গায়ের পশম দাঁড়িয়ে গেছে আল্লাহ তাদের জান্নাত দান করো আল্লাহ সবাইকে তোমার হেফাজতে রাখো আমিন
2026-11-18 07:53:59
6
zayan.ahmed070
Zayan Ahmed (জায়ান আহমেদ :
🥹🥹🥹🥹🥹🥹🥹
2026-11-18 13:51:13
0
jannatuljusi2001
JANNAT🎀JR💓 :
আল্লাহ হাফেজদের বাবা,মা দের ধৈর্য দিন যেন জান্নাতে দেখা হয় আল্লাহ উওম পরিকল্পনা কারী ইনশাআল্লাহ 🤲🤲🤲 মা,বাবার জন্য দোয়া করি শোক সহিবার ধৈর্য দিন
2026-11-18 06:34:25
4
farjana.akter3005
জেনারেল পড়ুয়া ~{مسلمة}📚🖋️ :
🥺🥺🥺 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
2026-11-18 02:28:40
4
mdmunnaislam9.1
Md munna islam :
আল্লাহ নেই দুজন হাফেজকে জান্নাতের মোকাম্মেলন করুন। এরং তাদের মা বাবা কে আরো ধৈর্য ধারণ করে ক্ষমতা দান করুন। আমিন
2026-11-18 05:29:27
4
md.habib.md.habi2
MD Habib MD Habi :
আল্লাহ আপনি তাদেরকে জান্নাত কবুল করেন
2026-11-18 05:13:27
2
fatema222201
fatema2222 :
আল্লাহ কি বলবো আমি বাকরুদ্ধ
2026-11-18 06:01:20
2
user4687243361969
MD Faisal Hushan :
আল্লাহ তাদের কে জান্নাতের উচ্চ মোকাম দান করুন
2026-11-18 06:43:44
2
azizelectronics0
Md Abdul Aziz :
আল্লাহ পাক কুরআনের দুই হাফেজের মা- বাবার ধৈর্য দান করুন, আমিন
2026-11-18 06:01:56
2
tushi1859
ইসলামের শাহজাদি :
আহহ!😭🥺
2026-11-18 03:43:19
3
riazuddin3031
🛟🛟চকরিয়ার রাজা বাবু🛟🛟 :
আল্লাহতালা দুই ভাইকে জান্নাতের উচ্চ মাকাম করুক।
2026-11-18 07:09:53
1
onlineourlow0
Media actor :
আহারে
2026-11-18 04:51:10
2
sarayhanislam
ꜱᴀ•ʀᴀʏʜᴀɴ࿐ :
2026-11-18 06:31:16
2
alhumdulillah3720
alhumdulillah🥰 :
😭😭😭
2026-11-18 00:25:48
3
user75223008812690
মুসাররাফাতুল ইসলাম :
আহহ
2026-11-18 04:24:56
2
tuhinahmed0498
আলোর পথে :
😭
2026-11-18 05:19:08
1
koli.koli.mulla
Koli Koli mulla :
2026-11-18 05:12:31
1
maiya9172
Maiya🥰 :
🥺🥺🥺
2026-11-18 05:17:59
1
mdsalauddin71
তোর নাম :
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আহ্ 😭😭😭
2026-11-18 04:21:54
2
user6117859094192
🤎আকাশ❤️ ছোঁয়া 💝ভালোবাসা 💖 :
অনেক কষ্ট লাগলো
2026-11-18 02:59:42
3
useroz0784j2cm
suhail ahmed 09 :
🥹🥹😭😭
2026-11-18 02:18:58
2
malica.islam6
Malica Islam :
আল্লাহ তুমি তাদের মাকে ধৈর্য ধরার তৌফিক দাও
2026-11-18 04:51:42
2
nextofftion
Laddu 🍨 :
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
2026-11-18 07:47:52
1
fatimasultana273
✿༆𝓕𝓪𝓽𝓮𝓶𝓪༆𝓐𝓱𝓼𝓪𝓷✿ :
আল্লাহ হাফেজদের বাবা,মা দের ধৈর্য দিন যেন জান্নাতে দেখা হয় আল্লাহ উওম পরিকল্পনা কারী ইনশাআল্লাহ 🤲🤲🤲 মা,বাবার জন্য দোয়া করি শোক সহিবার ধৈর্য দিন
2026-11-18 12:00:37
1
To see more videos from user @hafezshaheb00, please go to the Tikwm homepage.

Other Videos


About