@fairya603: কপালে কী আছে জানি না, তবে সৃষ্টিকর্তার কাছে চাওয়াটা খুব সহজ। আমার জীবনে এমন কাউকে রাখবেন, যে অভিনয় করতে জানে না। তার যোগ্যতা হয়তো কম হতে পারে, অর্থ-সম্পদও কম থাকতে পারে-তাতে আমার কোনো আফসোস নেই। আমি শুধু চাই, মানুষটা ভালো আর সরল মনের হোক। যে মিথ্যা দিয়ে সম্পর্ক সাজাবে না, স্বার্থের জন্য ভালোবাসার অভিনয় করবে না। যে সুখের দিনে যেমন থাকবে, তেমনি কঠিন সময়েও হাতটা ছেড়ে যাবে না। কারণ জীবনে দামি মানুষ নয়, একজন সত্যিকারের মানুষই সবচেয়ে বড় পাওয়া।❤️