@vfrony1: আমি তারে ঘিরে রঙিন বিকেল জমাইছিলাম, সে আমার ক্যালেন্ডারে বিষণ্নতার ঋতু রেখে গেল। তার একটু যত্নে কত অভিমান ভুলছিলাম, আজ সেই যত্নের স্মৃতিই বুকের ভেতর কাঁটা। যে মানুষটারে দেখে নতুন করে বাঁচতে শিখলাম, তার বিদায়েই পুরোনো কষ্টগুলো ফিরে আসল। আমি তো তার কাছে চিরকাল চাই নাই, শুধু চেয়েছিলাম—মায়াটুকু মিথ্যা না হোক। এখন ফুল ফুটলেও মন আগের মতো হাসে না, বসন্ত এলেও তার অভাবটা পাতার আড়ালে লুকায় না। সবচেয়ে কষ্টের কথা জানো? সে আমার জীবনে ঋতু বদলাইয়া চলে গেছে, আর আমি আজও সেই দরজায় দাঁড়ায়া— ভাবি, হয়তো একদিন আবার ফুল ফুটবে..😅❤️🩹