@mijan_ahmed_09: আর আজ পবিত্র জুমার দিন— ক্ষমা প্রার্থনার জন্য এর চেয়ে উত্তম দিন আর হতে পারে না। আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ক্ষমা করতে অত্যন্ত ভালোবাসেন। পবিত্র কোরআনে তিনি অভয় দিয়ে বলেছেন: ‘হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আয-যুমার, আয়াত: ৫৩) হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি সাধ্যমতো আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের ওপর আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আমি আমার ওপর আপনার দেওয়া নেয়ামতের কথা স্বীকার করছি এবং আমার গুনাহের কথাও স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করুন, কেননা আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নেই। #fypシ #foryou #foryoupage