@emmasshoppingaddiction: So cute

em
em
Open In TikTok:
Region: US
Friday 20 November 2026 03:10:05 GMT
582
12
1
1

Music

Download

Comments

pbpiscesss
ur mom :
Raging wolf
2026-11-20 15:28:12
1
To see more videos from user @emmasshoppingaddiction, please go to the Tikwm homepage.

Other Videos

🎬 আমেরিকা প্রবাসী #হেলাল_খান কীভাবে সিনেমায় এসেছিলেন? ❤️🥀 👉 একসময় ঢাকাই চলচ্চিত্রে বেশ দাপটের সঙ্গে বিচরণ ছিল তাঁর। কখনো নায়ক, কখনো খলনায়ক—দুই পরিচয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাতেও রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। অথচ আজ তিনি অনেকটাই অনিয়মিত চলচ্চিত্র অঙ্গনে। তিনি ঢালিউডের অভিনেতা হেলাল খান। 🇺🇸 আমেরিকা থেকে চলচ্চিত্রের টানে বাংলাদেশে: জানা যায়, শৈশব থেকেই যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হেলাল খান। নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশে আসা-যাওয়া শুরু করেন তিনি। একসময় ঢাকা ক্লাবে পরিচয় হয় কিংবদন্তি নির্মাতা এহতেশামের সঙ্গে। ১৯৮৭ সালে তাঁর একটি ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন। তবে নানা কারণে তখন আর অভিনয় করা হয়নি। অবশেষে ১৯৯৪ সালে গীতিকার ও প্রযোজক মাসুদ করিমের হাত ধরে ‘প্রিয় তুমি’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। ছবিতে ওমর সানী ও মৌসুমীর সঙ্গে অভিনয় করেন নবাগত হেলাল খান। প্রথম সিনেমার সাফল্যই খুলে দেয় তাঁর চলচ্চিত্রজীবনের নতুন দরজা। ⭐ নায়ক থেকে খলনায়ক—দুই চরিত্রেই সাফল্য: ‘সাগরিকা’, ‘জু'য়াড়ি’, ‘হাছন রাজা’, ‘বা'জিগর’সহ প্রায় ২৮টি সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশেষ করে ‘সাগরিকা’ সিনেমায় খলনায়ক হিসেবে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। শুধু অভিনয় নয়, ‘সাগরিকা’ গানের সঙ্গেও জড়িয়ে আছে তাঁর একটি মজার স্মৃতি। হঠাৎ নির্মাতার সিদ্ধান্তে গানটিতে ঠোঁট মেলাতে হয়েছিল তাঁকে। অল্প প্রস্তুতিতে শুটিং করলেও শেষ পর্যন্ত দর্শকদের প্রশংসা পেয়েছিলেন হেলাল খান। 🏆 খলনায়ক চরিত্রে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার: নায়ক হিসেবে পরিচিতি থাকলেও ‘জু'য়াড়ি’ সিনেমায় অভিনয়ের জন্য খল চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। সিনেমাটিতে তাঁর চরিত্রের নেতিবাচক দিকটি বিচারকদের নজর কেড়েছিল। মজার বিষয়, এই সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন পরবর্তী সময়ে ঢালিউডের সুপারস্টার হয়ে ওঠা শাকিব খান। 🎥 প্রযোজনা ও পরিচালনায়ও রেখেছেন স্বাক্ষর অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও আগ্রহী ছিলেন হেলাল খান। ‘আশা আমার আশা’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এতে অভিনয় করেছিলেন রিয়াজ, শাবনূর ও হেলাল খান। তবে সিনেমাটির শুটিংয়ে ঘটে যায় ভয়াবহ দু'র্ঘটনা। একটি ফাইটিং দৃশ্যের শুটিং করতে গিয়ে পা ভেঙে যায় অভিনেতা রিয়াজের। চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরেও নিতে হয়েছিল। নানা প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত সিনেমাটির কাজ সম্পন্ন করেন হেলাল খান। 🥀 কেন নিজেকে সরিয়ে নিয়েছিলেন চলচ্চিত্র থেকে? ২০০৩-০৪ সালের দিকে ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, সে সময় ঢাকাই চলচ্চিত্রে অশালীন ও নিম্নমানের সিনেমা নির্মাণের প্রবণতা বেড়ে গিয়েছিল। এমন পরিবেশে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেন তিনি। একপর্যায়ে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন। তবে সিনেমার প্রতি ভালোবাসা কখনো হারাননি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণের স্বপ্নও দেখেছিলেন। নির্মাতা চাষী নজরুল ইসলামকে নিয়ে এ বিষয়ে চিত্রনাট্য তৈরির কাজও হয়েছিল। কিন্তু নানা কারণে সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি। ❤️ আবারও কি ফিরবেন রুপালি পর্দায়? দীর্ঘ বিরতির পরও চলচ্চিত্রের প্রতি তাঁর টান রয়ে গেছে। ভালো গল্প ও উপযুক্ত সুযোগ পেলে আবারও অভিনয়ে ফেরার ইচ্ছা রয়েছে তাঁর। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসের পাশাপাশি বিএনপির সাংস্কৃতিক অঙ্গনের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। জাসাসের কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্বও পালন করছেন। একসময় যাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল, সেই হেলাল খান আজ চলচ্চিত্র থেকে অনেকটাই দূরে। সময়ের স্রোতে বদলে গেছে ঢালিউড, বদলে গেছে দর্শকের রুচি। কিন্তু তাঁর অভিনীত সিনেমাগুলো রয়ে গেছে পুরোনো দিনের দর্শকদের স্মৃতিতে।🌹 #HelalKhan #Dhallywood #BanglaCinema

About