@ro92_tv: Dr. Khalilur Rahman President UN General Assembly আইসিজির ঐতিহাসিক রায়ের পর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ঐতিহাসিক ভাষণ দিলেন কক্সবাজার প্রতিনিধি | RO92 TV মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এসে রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। ক্যাম্প-৪-এ সমবেত রোহিঙ্গাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের এই ঐতিহাসিক সিদ্ধান্ত রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ড. খলিলুর রহমান বলেন, আদালত রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তাদের ওপর সংঘটিত ভয়াবহ নির্যাতন, হত্যা, যৌন সহিংসতা ও গ্রাম ধ্বংসের বিষয়গুলো বিবেচনায় নিয়েছে। এই রায় গণহত্যার শিকার মানুষদের হারানো জীবন ফিরিয়ে দিতে না পারলেও সত্য প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। বক্তব্যের শুরুতে তিনি গণহত্যায় নিহত এবং ঐতিহাসিক রায় দেখে যেতে না পারা রোহিঙ্গাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে সাহসের সঙ্গে নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরা রোহিঙ্গা নারী ও বেঁচে ফেরা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, অতীতে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি বহুবার এই ক্যাম্পে এসেছেন। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এই ঐতিহাসিক মুহূর্তে নিউইয়র্ক থেকে দূরে বসে বক্তব্য না দিয়ে সরাসরি রোহিঙ্গাদের পাশে দাঁড়াতেই ক্যাম্পে এসেছেন। এ সময় তিনি রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্র, আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক, জাতিসংঘের তদন্তকারী দল এবং বাংলাদেশ সরকার ও জনগণের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে উখিয়া ও টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর সহযোগিতার কথাও উল্লেখ করেন। ড. খলিলুর রহমান বলেন, ঐতিহাসিক রায় ঘোষণার পর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর যথাযথ বাস্তবায়ন। এই রায় বাস্তবায়নের প্রাথমিক দায়িত্ব মিয়ানমারের। বিচারিক প্রক্রিয়ায় মিয়ানমার নিজেদের বক্তব্য ও প্রমাণ উপস্থাপনের সুযোগ পেয়েছে। তাই আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে শুধু রায় ঘোষণা করাই যথেষ্ট নয়; এর বাস্তব প্রয়োগ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতাও প্রয়োজন। রোহিঙ্গাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি ঐতিহাসিক এই মুহূর্তকে সত্য প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
Ro92 TV
Region: BD
Friday 20 November 2026 08:20:54 GMT
Music
Download
Comments
꧁🕋𝖧𝙖𝗳𝙞𝗓𝙎𝙝𝙖𝙝Alikhan☞꧂ :
Justice Rohingya
2026-11-20 09:03:49
4
@Md Ebrahim :
[Red heart][Red heart][Red heart]
2026-11-20 10:14:17
1
Muhammed Suhail :
Alhamdulillah for standing with us.
2026-11-20 12:45:12
1
Sahel Sahel :
786,MDSOLIM
2026-11-20 13:26:37
0
মিনু আক্তার মিষ্টি :
justice
2026-11-20 10:12:51
2
࿐꧁༺♡ÃRŠHÃD꧁♛༻꧂ :
love
2026-11-20 09:24:43
1
🍁🍁আমি রাজকুমারী 🍁🍁 :
💓💓💓
2026-11-20 09:09:56
1
RO Arfat Joy :
👏
2026-11-20 12:55:59
0
md shagor khan :
2026-11-20 13:00:10
0
The View of Nature :
Alhamdulillah summa alhamdulillah
2026-11-20 12:36:24
1
MD Hasan 1541❤️❤️❤️ :
2026-11-20 12:08:16
0
sadek proo :
🥰🥰🥰
2026-11-20 09:35:45
2
Mohammed Jubair :
[Heartwarming][Heartwarming][Heartwarming]
2026-11-20 08:58:53
2
(خالد ) لارائـــــحہ فی الدنیا :
🥰🥰🥰
2026-11-20 09:27:53
2
Kyaw Naing1179 :
😳😳😳
2026-11-20 09:06:36
2
The Kind Heart 786 :
💖💖💖
2026-11-20 09:33:34
2
ح ا ف ظ ع ب د ا ل ل ھ ح ب ی ب :
🥰🥰🥰
2026-11-20 09:26:40
2
Sheikh Apser Kazi :
💗💗💗
2026-11-20 09:13:17
2
ANOS M.D.W :
❤️❤️❤️
2026-11-20 09:46:14
2
🔰🌺💥🌹صديق سكدر🌹💥🌺🔰 :
🥰🥰🥰
2026-11-20 08:33:01
1
MUHAMMOD YOUNUS (MYANMAR) 🇲🇲 :
🥰🥰🥰
2026-11-20 08:50:48
1
জাহিদ :
❤️❤️❤️
2026-11-20 09:48:14
2
CIC Hares :
😳😳😳
2026-11-20 09:47:29
2
AK Michael :
🥰🥰🥰
2026-11-20 09:37:46
1
لیلی :
🥰🥰🥰
2026-11-20 09:40:30
1
To see more videos from user @ro92_tv, please go to the Tikwm
homepage.