হারিয়ে ফেলা শেষ চিঠি,,, 📝✉️ :
কখনো কখনো ভালোবাসার মানুষটাকে ধরে রাখার চেয়ে, তাকে মুক্ত করে দেওয়াটাই সবচেয়ে বড় ভালোবাসা।
অনেক চেয়েছিলাম তুমি আমার পাশে থাকো, আমার হাতটা শক্ত করে ধরে জীবনের শেষ পর্যন্ত পথচলো কিন্তু ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না, কাউকে আটকে রেখেও সুখী করা যায় না তাই আজ সব অভিমান, অভিযোগ আর কষ্ট নিজের বুকের ভেতর চাপা দিয়ে শুধু এটুকুই বলছি যাও, মুক্ত করে দিলাম যেখানে সুখ খুঁজে পাও, সেখানেই যাও হয়তো তোমার সুখের গল্পে আমি নেই, কিন্তু আমার দোয়ার মধ্যে তুমি আজও আছো।
তোমাকে হারানোর কষ্টটা হয়তো কোনোদিন পুরোপুরি ভুলতে পারব না, তবুও চাই তুমি ভালো থাকো, হাসো, নিজের মতো করে জীবনটা সুন্দর করে সাজাও আর আমি দূর থেকে শুধু মনে মনে বলব কিছু মানুষ জীবনে থেকে যায় না, কিন্তু তাদের স্মৃতি সারাজীবন থেকে যায়..
2026-11-21 16:57:26