সবচেয়ে কঠিন লড়াইটা বোধহয় নিজের মনের সাথেই করতে হয়। মন চায় চিৎকার করে সব কষ্ট উজাড় করে দিতে, কিন্তু বাস্তবতা শেখায় নীরবে সব সহ্য করে নিতে। কারও কাছে হাত বাড়িয়ে সান্ত্বনা চাওয়ার চেয়ে নিজের কষ্টগুলো নিজের ভেতরেই লুকিয়ে রাখা এখন অভ্যাসে পরিণত হয়েছে। রাতের অন্ধকারে বালিশ ভেজানো আর দিনের আলোয় কৃত্রিম হাসি মুখে চলা—এই দুইয়ের মাঝে এক অদ্ভুত ক্লান্তি জমে গেছে। তবুও জীবন থেমে থাকে না, ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগিয়ে প্রতিদিন নতুন করে বেঁচে থাকার চেষ্টা করতে হয়, হয়তো কোনো একদিন এই কষ্টগুলোও শুধুই অভিজ্ঞতা হয়ে থাকবে।
2026-11-21 14:32:37
4
তুমি আমার 🫂 আমি তোমার :
আল্লাহ ও আল্লাহ 😫😫😫
2026-11-22 05:54:34
2
অসম্ভব মায়া • :
হুম তার মত তাকে থাকতে দিছি এখন আর বিরক্ত করাটাও ছেড়ে দিছি