@ds_choyon: সবাইকে নিয়ে যারা ভালো থাকতে চায়, তাদের আর ভালো থাকাটা হয়ে উঠে না আসলে! দিনশেষে যারা সবার ভালো থাকার কথা চিন্তা করে, তার ভালো থাকার কথা ভাবার মতো কেউ থাকে না। এই সবার কথা চিন্তা করা মানুষগুলোই না, অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগতে থাকে! জীবনের সব রসবোধ হারিয়ে নিজেকে ফিরে পায় না। সবাইকে নিয়ে ভালো থাকার কথা ভেবে নিজের সুখ বিসর্জন যারাই দেয়, সবার ভালো থাকা হয়ে উঠলেও তার আর কস্মিনকালেও ভালো থাকা হয়ে উঠে না..! আর এই মানুষগুলোই চরম একাকিত্ব আর অবহেলার শিকার হয়..! অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্থ হয়ে, দিনশেষে নিজেকেই ভালো রাখার অবলম্বন টুকুও খুঁজে পায় না! যারা সবার কথাই ভাবে, মূলত তাদের কথা ভাবার মতো কোনো মানুষের জন্মই হয়নি পৃথিবীতে..!! 🔱🙏🔥