K_H_A_L_E_D. :
💔:মিথায় মিশ্রিত এই আজব শহরে কেবল মাত্র চোখই সত্যিটা বলে যায়, যা আমরা বুঝতে পারি না,
চোখের মায়ায় সীমাবদ্ধ থাকে আমাদের চিন্তা ভাবনা, সেই মায়া উপেক্ষা করে আড়ালে লুকিয়ে থাকা কঠিন সত্যটা আমরা দেখতে পারি না, চোখ পড়তে পারাটাও একটা কঠিন দক্ষতা, যা সবার নেই।আপনার চোখগুলো ভীষণ মায়াবী এবং সুন্দর, তবে হ্যাঁ আপনার চোখে শুধু সৌন্দর্যই বিচরণ করে না, আপনার চোখের দিকে তাকালে এমনটা অনুভব হয় যে, এই চোখে কোনো ছলনা নাই, কোনো আড়াল নাই, এই চোখে আছে এক অকৃত্রিম প্রত্যয়, এক নিঃশব্দ প্রতিশ্রুতি, এই চোখ যেন কোনো ক্লান্ত পথিকের জন্য এক নিরাপদ আত্মিক আশ্রয়, যেখানে মন নিজের সব দ্বিধা, সব সংশয় রেখে নিশ্চিন্তে বসতে পারে, এই চোখে আছে এক নির্বাক স্বীকৃতি, যেখানে না বলেও অনেক কিছু বলা হয়ে যায়, এই চোখের গভীরে আছে এক অন্তর্লীন নির্ভরতা, যে নির্ভরতা মানুষকে নিজের কাছেই ফিরিয়ে আনে, আপনার চোখের দিকে তাকালে মনে হয় বিশ্বাস জিনিসটা আসলে কোনো কথা না, এটা একটা অনুভব, একটা পবিত্র নিস্তব্ধতা যা বলে বোঝাতে হয় না। এই নিস্তব্ধতার ভিতরে কোনো তাড়াহুড়া নাই, কোনো প্রশ্ন নাই, শুধু একটা নিঃশব্দ আশ্বাস আছে, যেখানে মন নিজের সব ক্লান্তি রেখে একটু জিরাতে পারে, এই চোখের দিকে তাকালে মনে হয় বিশ্বাস মানে কাউকে আঁকড়ে ধরা না, বিশ্বাস মানে নিশ্চিন্তে ছেড়ে দেওয়া, কারণ জানি এই চোখ কখনো মিথ্যা বলবে না, এই চোখের সামনে নিজেকে আর লুকাতে ইচ্ছা করে না, মনে হয় সব সত্যি আপনা আপনি প্রকাশ হয়ে যায়, আর এই সত্যিটাই সবচেয়ে সুন্দর, কারণ এই চোখে আমি কোনো বিচার দেখি না, শুধু একটা গভীর মায়াময় গ্রহণযোগ্যতা দেখি।
2026-11-22 17:41:51