@loveisforever692: মিলিয়ে নিও একদিন তোমার আমাকে ঠিকই মনে পড়বে। হয়তো আজ না, কালও না কিন্তু কোনো একদিন হঠাৎ করে আমার কথা মনে পড়ে তোমার বুকটা ভার হয়ে আসবে। তখন হয়তো তুমি নিজেও বুঝতে পারবে না, কেন এতটা খারাপ লাগছে। শুধু মনে হবে, কোথাও যেন খুব আপন একটা মানুষকে হারিয়ে ফেলেছো। মনে পড়বে আমার ছোট ছোট কথাগুলো, অকারণে রাগ করা, অভিমান করা, তোমার একটু সময়ের জন্য অপেক্ষা করা, তুমি ব্যস্ত থাকলেও বারবার তোমার খোঁজ নেওয়া। তখন হয়তো বুঝবে, এগুলো বিরক্ত করার জন্য ছিল না এসব ছিল তোমাকে হারিয়ে ফেলার ভয় থেকে। আমি তো তোমার কাছে কখনো খুব বেশি কিছু চাইনি। তোমার পুরো পৃথিবী হতে চাইনি, শুধু তোমার পৃথিবীর একটা ছোট্ট জায়গায় নিজের জন্য একটু জায়গা চেয়েছিলাম। তোমার ব্যস্ততার মাঝেও একটু সময়, হাজার মানুষের ভিড়েও একটু গুরুত্ব, আর সবশেষে শুধু এইটুকু নিশ্চয়তা আমি আছি, তুমি ভয় পেয়ো না। কিন্তু হয়তো আমার চাওয়াগুলোও একদিন তোমার কাছে বেশি মনে হবে। আর আমি একসময় বলতে বলতে, বুঝাতে বুঝাতে, অপেক্ষা করতে করতে চুপ হয়ে যাবো। সেদিন তোমার হয়তো মনে হবে, এত চুপচাপ হয়ে গেল কেন কিন্তু তুমি জানবে না, আমি চুপ হয়ে যাওয়ার আগ পর্যন্ত কতবার নিজের সাথে যুদ্ধ করেছি। একদিন হয়তো আমার নামটা ফোনের স্ক্রিনে দেখার অভ্যাসটা তোমারও হয়ে যাবে কিন্তু আমার কোনো মেসেজ আসবে না। আমার অপেক্ষা থাকবে না। তোমাকে বিরক্ত করার মানুষটাও থাকবে না। তখন হয়তো পুরোনো কথাগুলো খুলে পড়বে, আমার পাঠানো মেসেজগুলো দেখবে, আর ভাববে মানুষটা তো সত্যিই আমাকে খুব ভালোবাসতো তাহলে আমি কেন তার ভালোবাসাটাকে সময় থাকতে বুঝলাম না হয়তো সেদিন আমার জন্য তোমার মনও পুড়বে। আমাকে একবার দেখতে ইচ্ছে করবে, একবার কথা বলতে ইচ্ছে করবে, একবার শুধু বলতে ইচ্ছে করবে ফিরে এসো কিন্তু জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয় না। কিছু মানুষকে হারানোর পরই তাদের মূল্যটা বোঝা যায়, আর কিছু মানুষকে যতই ফিরে পেতে চাও, তারা আর আগের জায়গায় ফিরে আসে না। তাই মিলিয়ে নিও একদিন তোমার আমাকে খুব মনে পড়বে। আমার কথা মনে করে বুকটা ভার হয়ে আসবে। হয়তো চোখের কোণটাও ভিজে যাবে। আর সেদিন তুমি বুঝবে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসা মানুষটাকে তুমি কতটা সহজে হারিয়ে ফেলেছিলে আমার জন্য মনও পুড়বে শুধু হয়তো তখন আমি আর তোমার জন্য পুড়বো না।😅🥀#tiktokviral #💔😔🥀😭 #foryou
🌸S𝒾 𝓂 𝓅😏 𝓁 𝑒 𝐵🌺 𝓎🌸
Region: BD
Sunday 22 November 2026 09:30:52 GMT
Music
Download
Comments
Lucky Akther :
এখনো হয় তার জন্য কষ্ট💔
তাইতো এখন আমি নষ্ট
ছেড়ে দিয়েছি তার আশা
আমি কি আর জানতাম
মিথ্যা ছিলো তার ভালোবাসা.
2026-11-22 14:32:45
1
lt's>tanisha<..🌺🦋 :
ওহনে না করচে কেডা আপনাকে তার পাশে থাকার😅😅😅
2026-11-22 14:55:33
1
💔অপেক্ষা💔 :
তুমি বলেছিলে মানুষ বদলায় তাই তুমিও বদলে গেলে কিন্তু আমি তো বদলাইনি, তবে কি আমি মানুষ নই।.....!?😥💔
2026-11-22 11:03:09
1
꧁৲('মাধুরী')৴꧂ :
কিছু মানুষ জীবনে থেকে যাওযার জন্য আসে না আসে মূলত সুন্দর জীবনটা এলোমেলো করে দিতে 💔😔🥀
2026-11-22 11:22:00
1
🇧🇩 মুন্সিগঞ্জের ❤️মোক্তার,❤️ :
মাশাল্লাহ অসাধারণ সুন্দর
2026-11-22 09:45:36
1
𓆩💜𓆪Shakil𓆩💜𓆪 (31) :
🥰🥰🥰
2026-11-22 13:37:33
1
🦋মাঁয়াঁবঁতীঁরঁ জাঁমাঁইঁ🦋 :
👌👌👌
2026-11-22 11:09:17
1
👉ms Taniya 👈 :
[Red heart][Red heart][Red heart]
2026-11-22 09:37:58
1
মোঃ কবির মিয়া :
❤️❤️❤️
2026-11-22 11:59:25
1
⭐𝘳ꪮꪗꪖꪶ⭐ :
[Big LOL][Big LOL][Big LOL]
2026-11-22 15:10:17
1
MD Saurabh ❤️❤️❤️ :
🥰🥰🥰
2026-11-22 13:33:10
1
To see more videos from user @loveisforever692, please go to the Tikwm
homepage.