উপন্যাস ~~~ :
কিছু মানুষ জীবনে আসে ভালোবাসার অর্থ বোঝাতে, আবার কিছু মানুষ চলে যায় সেই ভালোবাসার ওপর থেকে সমস্ত বিশ্বাসটুকু কেড়ে নিতে! তুমি চলে যাওয়ার পর বুঝেছি, মানুষ শুধু কাউকে হারিয়েই একা হয় না, কখনো কখনো নিজের ভেতরের হাসি, শান্তি আর বেঁচে থাকার আনন্দটুকুও হারিয়ে ফেলে।
আমি আজও তোমাকে ভুলতে পারিনি, অথচ তোমার জীবনে আমাকে মনে রাখার মতো কোনো কারণই হয়তো অবশিষ্ট নেই। কী অদ্ভুত, তাই না? একজন মানুষকে ঘিরে কত স্বপ্ন, কত আবেগ, কত না বলা কথা জমিয়ে রেখেছিলাম, আর সেই মানুষটাই একদিন বুঝিয়ে দিল—সব অনুভূতির পূর্ণতা হয় না!
তোমার কাছে হয়তো আমি অতীতের একটি সাধারণ স্মৃতি, কিন্তু আমার কাছে তুমি এমন এক শূন্যতা, যা হাজার মানুষের ভিড়েও পূরণ হয় না।
আজ আর তোমাকে পাওয়ার স্বপ্ন দেখি না, শুধু মাঝে মাঝে ভাবি—যদি একটু কম ভালোবাসতাম, তাহলে হয়তো আজ নিজেকে এতটা হারিয়ে ফেলতে হতো না! 🥀💔
2026-11-25 03:39:38