@maghla.roy0: আমার জীবনটা নিয়ে এমনভাবে খেলবে, তা ভাবিনি। আমি শুধু একটু সুখ আর হাসি চেয়েছিলাম তোমাদের কাছে। অথচ তোমাদের অবহেলায় আজ আমি দুঃখের সাগরে ভাসছি। তোমাদের কাছে একটু আশ্রয় আর ভালোবাসা চেয়েছিলাম, তার প্রতিদানে দিয়েছো শুধু অবহেলা। তোমরা আমার বেঁচে থাকার আশাকে ভেঙে দিয়েছো। হয়তো তোমরা জানো না, তোমাদের প্রতিটি কথায় আমার মনে দাগ কাটে। মুখে কিছু বলি না বলে ভেবো না আমার কষ্ট হয় না। তোমাদের চিন্তায়, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি রাতে ঘুমাতে পারি না। তারপর আমি একটা জিনিস বুঝলাম: ব্যথা তো আপন মানুষরাই দেয়। অপরিচিত মানুষরা ধাক্কা লাগলে তো ক্ষমা চেয়ে নেয়। #কষ্ট #অবহেলা #জীবন