sahedahmed8191 :
:কত চেহারা যে সময়ের সঙ্গে সঙ্গে ভুলে গেছি, কত মানুষ ছিল জীবনের পথে, একসময় যাদের মুখ না দেখলে দিন অসম্পূর্ণ মনে হতো, আজ তাদের অনেকের চেহারাও ঠিকমতো মনে পড়ে না। সময় বড় অদ্ভুতভাবে মানুষকে ভুলিয়ে দেয়, স্মৃতিগুলোকে ধীরে ধীরে ঝাপসা করে দেয়। অথচ আপনার চেহারাটা কী দিয়ে যে বানালো, জানি না। এত বছর পেরিয়ে গেল, এত মানুষ এলো গেল, কত ব্যস্ততা, কত দূরত্ব, কত অভিমান জমলো, তবুও আপনাকে মন থেকে মুছে ফেলতে পারলাম না। মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি, আপনাকে ভুলে যাওয়ার জন্য আর কতটা সময় দরকার? নাকি কিছু মানুষকে ভুলে যাওয়ার জন্য সময় নয়, মনের ভেতর থেকে তাদের জায়গাটাই সরিয়ে দিতে হয়? চেষ্টা তো কম করিনি, আপনার কথা মনে না করারও চেষ্টা করেছি, নিজেকে ব্যস্ত রেখেছি, অনেক কিছু ভুলে থাকার অভিনয় করেছি। কিন্তু হঠাৎ কোনো গান, কোনো নির্জন রাত, কিংবা অকারণে মনে পড়ে যাওয়া কোনো স্মৃতি আবার বুঝিয়ে দেয়, মানুষ চাইলেই সব মানুষকে ভুলতে পারে না। কত চেহারা ভুলে গেছি, অথচ আপনার চেহারাটা আজও মনে আছে, আর এই না ভুলতে পারাটাই হয়তো আমার সবচেয়ে নীরব অভিমান। 💔
2026-11-27 13:25:38