😊Md IMEON😊 :
জানো?
এখন আমার নিজের প্রতিই অভিমান, আক্ষেপ, আর ঘৃণা ছাড়া আর কিচ্ছু আসে না!
নিজেকে নিজের কাছে ভালো না লাগা, বিরক্ত লাগা অনুভূতি নিয়ে তোমার কাছেই বা কী চাইবো? বলো...
এখন আমার নিজেকেই ভালো লাগে না!
বুকের ভেতর প্রেম আর আদরের তীব্র তৃষ্ণা নিয়ে, আর কার দুয়ারে দাঁড়াবো? বলো...
অবহেলা ছাড়া কপালে আর কি জোটে? ভালোবেসে হৃদয় মাঝে শুধু দুঃখের বিশাল পাহাড় ছাড়া আর কিছুই গড়ে ওঠেনি!
এখন আমার নিজেকেই ভালো লাগে না!
নিজেকে ভালোবাসি না, নিজের জন্য ভাবি না। ভালোবাসা হৃদয়ে যার গভীর, সেই তো ভালোবাসা থেকে বঞ্চিত। এখন আর ভালোবাসা আসে না মনে!দীর্ঘশ্বাস ছাড়া আর কিছু আসে না বুক থেকে।
আমি যে আত্মবঞ্চনায় ভুগি!
হৃদয় মাঝে তীব্র অভিমানে নিজের সাথে নিজেই কথা কই, নিজেকে নিজে ধিক্কার দেই! অবহেলায় পড়ে থাকা রাস্তার অসহায় কুকুরের মতো লাগে নিজেকে!
জানো?
প্রবঞ্চনা গঞ্জনার মুখোমুখি বসে আমি শুধু নিজের কথা ভাবি। নিজেকে তিরস্কার করি, নিজেকে অভিসম্পাত দেই! আমার এমন এহেন ব্যার্থতায় তাজ্জব তুমি বসে বসে ভাবো, “ এই বুঝি অধঃপতন ঘটলো আমার! ”
অথচ আমি তো সেদিনই শেষ, যেদিন ভালোবেসে তোমায় ভেবেছি আপন। যেদিন থেকে জেনেছি, পৃথিবীতে তুমি আসলে আমার জন্য আসোনি–আমার জন্য তোমার জীবন কখনো থেমে থাকে না,,,💔😅
2026-11-28 07:46:19