@rezwan_maruf_66: সত্যি বলতে, জীবনে কোনোদিন এতটা কাঁদিনি, যতটা আজকে ব্যাচেলর পয়েন্টের শেষ অধ্যায় দেখে কেঁদেছি! 😅💔 একটা নাটক যে মানুষের মনে এতটা জায়গা করে নিতে পারে, এতটা আবেগের সঙ্গে জড়িয়ে যেতে পারে, তা হয়তো ব্যাচেলর পয়েন্ট না দেখলে কখনো বুঝতেই পারতাম না। সিজন ১ থেকে সিজন ৫। দীর্ঘ ৮ বছরের এক অসাধারণ পথচলা। এই সময়ে কত হাসি, কত আনন্দ, কত দুঃখ, কত স্মৃতি! চরিত্রগুলো যেন ধীরে ধীরে আমাদের জীবনেরই একটা অংশ হয়ে উঠেছিল। আর আজ সেই দীর্ঘ পথচলার পর্দা নামল। শেষ হলো আমাদের প্রিয় এক অধ্যায়। 🥺 #bechelorpointseason5 #bechelorpoint #kajalarefinome #bongo #bps5