Md suhan Alli :
কারো একটা কটু কথা, একটা অপমান, একটা মি•থ্যা অভিযোগ, কখনো কখনো দিনের পর দিন মাথা থেকে যায় না। রাতে শুয়েও সেই কথাগুলো মনে পড়ে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কার লোকেরা প্রতিদিন কষ্টের কথা বলত। কেউ বলত পাগল, কেউ বলত জা'দু'ক'র, কেউ বলত কবি। তিনিও মানুষ ছিলেন, এসব কথা তাঁকেও ক'ষ্ট দিত।
আল্লাহ সেই ক'ষ্ট দেখে বললেন:
وَلَقَدْنَعْلَمُأَنَكَيَضِيقُصَدْرُكَبِمَا يَقُولُون
অর্থ: আমি অবশ্যই জানি, তারা যা বলে তাতে আপনার বুক সংকুচিত হয়ে যায়। সূরা হিজর, আয়াত ৯৭।
প্রথমেই আল্লাহ বলছেন, আমি জানি। আপনার ক'ষ্ট'টা কেউ না বুঝলেও আল্লাহ বোঝেন। এটাই প্রথম সান্ত্বনা।
তারপর আল্লাহ চিকিৎসাটা দিলেন:
فَسَبِّحْبِحَمْدِ رَبِّكَوَكُن مِّنَالسَاجِدِينَঅর্থ: সুতরাং আপনি আপনার রবের প্রশংসাসহ তাসবিহ পাঠ করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হোন। সূরা হিজর, আয়াত ৯৮।
আল্লাহ বলেননি তাদের জবাব দিন, বা তাদের সাথে তর্ক করুন। বলেছেন, আমার দিকে ফিরে আসুন।
মানুষের কথা নিয়ে ভাবতে থাকলে ক'ষ্ট বাড়ে, অন্যদিকে তাসবিহ ও সিজদার মাধ্যমে আল্লাহর সঙ্গে গভিরভাবে যোগাযোগ করলে মন প্রশান্ত হয়।
কেননা, কষ্টের সময় তো সবচেয়ে আপনজনকে সবকিছু খুলে শেয়ার করলেই হালকা লাগে। আর তাঁর চেয়ে আপন আর কেউ-ই বা আছে বলুন!
2026-11-27 18:08:33