@sakilaftab: আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে,জানেন? যখন হঠাৎ মনে পড়ে যায়,আপনি আর আমার নেই,আপনি তো এখন কাগজে কলমে,আইনে,সমাজে,সবখানে অন্য কারো,আপনি পুরো মানুষটাই অন্য কারো হয়ে গেছেন,লিখিতভাবে। আমি ঘড়ির দিকে তাকাই,আর প্রতিটা কাঁটা আমাকে খোঁচা দেয়। মনে পড়ে,যখন সারা রাত আপনি আমার জন্য জেগে থাকতেন,যখন ভোরবেলায় আপনি আমাকে প্রথম মেসেজ দিতেন,আর বিকেলটাতে আপনি বলতেন,তোমাকে ছাড়া ভালো লাগছে না। আর এখন? এখন ঠিক এই সময়গুলোতেই আপনি আপনার নতুন মানুষটার সাথে ব্যস্ত,এখন আপনার সব সময়,গল্প,অভিমান,সব তার জন্য। আমাকে যে ডাকনামে ডাকতেন,যে নামটা শুনলেই মনে হতো আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছি,সেই নামটা এখন আপনি অন্য কাউকে ডাকেন,যে নামটা আমার বুকের ভেতর খোদাই করা,সেই নামে এখন অন্য কেউ হাসে। বিশ্বাস করেন,এটা ভাবলেই আমার নিঃশ্বাস আটকে আসে, মনে হয় কেউ গলা চেপে ধরেছে,আমি চিৎকার করতেও পারছি না। মানুষ একটা মানুষকে ভুলতে বছর পার করে দেয়,একটা নতুন মানুষকে ভালোবাসতে আবার নতুন করে সাহস জোগায়,আর আপনি কি অবলীলায় আমাকে সাথে রেখেই অন্য একজনকে আপন করে নিলেন। আমি আপনার পাশেই ছিলাম,তাও আপনি অন্য কারো হয়ে গেলেন,এর চেয়ে বড় মৃত্যু আর কি হতে পারে বলেন? কিভাবে পারলেন?একটা বার বুকে হাত দিয়ে বলেন,কিভাবে পারলেন আমাকে এভাবে জীবন্ত কবর দিতে..!
নিয়তি 🌸
Region: SA
Friday 27 November 2026 18:18:47 GMT
Music
Download
Comments
M. Sabbir :
😭😭😭😭😭😭😭😭😭
end of life
2026-11-27 19:56:08
0
palash_42 :
🥰🥰🥰
2026-11-27 18:29:18
0
saifuuu14 :
🥰🥰🥰
2026-11-27 18:27:39
0
Sofol Mridha :
🥲🖤
2026-11-27 22:36:30
0
To see more videos from user @sakilaftab, please go to the Tikwm
homepage.