اذْكُرِ اللهَ :
Bachelor Point এটা শুধু একটা নাটক ছিলো না, এটা আমাদের জীবনের একটা পাঠ হয়ে গেছিলো।
যেই ঘরে সারাক্ষণ হাসি-খুশি, ঝগড়া লেগে থাকতো, সবাই মিলে একসাথে থাকতো, এক প্লেটে ভাত খাইতো, একজনের বিপদে সবাই ঝাঁপায় পড়তো... কত শত স্মৃতি, মনে আছে তো?
প্রথমে শুধু আরেফিন আর হাবু মিলে থাকতো। তারপর আস্তে আস্তে সবাই আসলো।
মাঝখানে ৯ বছর কেটে গেলো - কাবিলা, নেহাল, হাবু, শিমুল, পাশা, আরেফিন...
কাবিলার "কি রে মামা", হাবু ভাইয়ের রাগ, পাশা ভাইয়ের ভাব, নেহালের ভালোবাসা - এত হাসি-খুশির সময় কাটাইছি, ভুলেই গেছিলাম এটা একটা নাটক ছিলো। মনে হইতো এরা আমাদেরই বন্ধু, আমাদেরই পরিবার।
তবে শেষ পর্বটা এমন না হলেও পারতো। কাবিলার মায়ের চলে যাওয়াটা মনটা ভাইঙ্গা দিছে। যেই ঘরে সারাক্ষণ হাসি থাকতো, সেই ঘরটা আজ খালি হইয়া গেলো।
তবুও শেষ পর্ব দেখার পর মনে হইছে, Bachelor Point Season 6 আসবে। আসতেই হবে। কারণ এই গল্প শেষ হওয়ার গল্প না।
Miss you Bachelor Point 1-5. Bye Bye... আর ধন্যবাদ কাজল আরেফিন অমি ভাইকে, আমাদের এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য। তুমি শুধু নাটক বানাও নাই, তুমি আমাদের ছোটবেলা, আমাদের বন্ধুত্ব, আমাদের ৯টা বছর দিছো।
2026-11-28 12:12:43