সূরা আল-ইনফিতার
বিসমিল্লাহির রাহমানির রাহিম
১. যখন আকাশ বিদীর্ণ হবে।
২. যখন নক্ষত্ররাজি ঝরে পড়বে।
৩. যখন সমুদ্রসমূহ উত্তাল করা হবে এবং বিস্ফোরিত হবে।
৪. যখন কবরসমূহ উন্মুক্ত করা হবে।
৫. তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে, সে আগে কী পাঠিয়েছে এবং পরে কী রেখে এসেছে।
৬. হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে প্রতারিত করল?
৭. যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং সুষম করেছেন।
৮. তিনি তোমাকে যে আকৃতিতে চেয়েছেন, সেই আকৃতিতেই গঠন করেছেন।
৯. কখনোই নয়! বরং তোমরা প্রতিদান দিবসকে মিথ্যা মনে কর।
১০. অথচ তোমাদের ওপর নিযুক্ত রয়েছে তত্ত্বাবধায়কগণ।ফেরেস্তারা
১১. সম্মানিত লেখকগণ।
১২. তারা জানে তোমরা যা কর।
১৩. নিশ্চয়ই সৎকর্মশীলরা থাকবে পরম সুখে।
১৪. আর পাপাচারীরা থাকবে জাহান্নামে।
১৫. তারা প্রতিদান দিবসে তাতে প্রবেশ করবে।
১৬. আর তারা কখনো সেখান থেকে অনুপস্থিত হতে পারবে না।
১৭. তুমি কি জান, প্রতিদান দিবস কী?
১৮. আবারও বলছি, তুমি কি জান, প্রতিদান দিবস কী?
১৯. সেদিন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির জন্য কিছুই করার ক্ষমতা রাখবে না। সেদিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর।
2026-11-28 17:47:06
0
To see more videos from user @fr.hakim, please go to the Tikwm
homepage.