. 🇶🇦আবির মাহামুদ রতন 🇶🇦🌾 :
এক ফোঁটা চোখের জলের দাম যদি তুমি সত্যিই বুঝতে পারতে, তবে কখনো আমাকে এভাবে কাঁদাতে না।🥀
আমি তোমার জন্য কতবার কেঁদেছি, তুমি কি জানো? কত রাত আমি নিঃশব্দে বালিশ ভিজিয়েছি, তা হয়তো তুমি কখনো টেরই পাওনি। তুমি ভেবেছো, চোখের পানি তো সবারই পড়ে। কিন্তু তুমি জানো না, আমার প্রতিটা ফোঁটার পেছনে কতটা ভালোবাসা, কতটা কষ্ট আর অভিমান লুকিয়ে ছিল।🥺
আমি তো সহজে কাঁদি না, সবাই জানে আমি অনেক শক্ত মানুষ। কিন্তু তোমার কাছে এসে আমি পুরোপুরি ভেঙে গেছি। তোমার একটা কথায়, তোমার একটা অবহেলায় আমি রাতের পর রাত কেঁদেছি। তুমি যখন আমাকে ছেড়ে গেলে, তখন আমার চোখের পানি থামতেই চাইছিল না।💔
তুমি যদি এক ফোঁটা চোখের জলের দাম বুঝতে, তবে কখনো আমাকে এভাবে কাঁদাতে না। আমাকে এভাবে অবহেলা করতে না, একা করে দিতে না। কারণ তুমি জানতে, এই চোখের পানিগুলো শুধু পানি না, এগুলো আমার নিঃশর্ত ভালোবাসার প্রমাণ।🥀
আজ আমি আর কাঁদি না, চোখের পানি শুকিয়ে গেছে, মনটা পাথর হয়ে গেছে। এখন আর তোমার জন্য কোনো কান্না আসে না। কারণ আমি গভীরভাবে বুঝে গেছি, যার জন্য আমি কাঁদি, সে আমার চোখের পানির মূল্য কোনোদিন বোঝেনি।🍁
তুমি ভালো থাকো। আমি চাই, তুমি কখনো কারো জন্য এভাবে না কাঁদো। কারণ এক ফোঁটা চোখের জল যে কতটা ভারী, সেটা শুধু সেই জানে, যে মন থেকে কাঁদে।🤍
আমার চোখের পানিগুলো আজও সাক্ষী দেয়, আমি তোমাকে কতটা গভীরভাবে ভালোবেসেছিলাম।❤️🩹
2026-11-29 08:20:08