@jahirislam2495: চান্দিনায় চার গাড়ির সংঘর্ষ, আহত একাধিক > রাত আনুমানিক ২টার দিকে চান্দিনা বাস স্টেশন এলাকায় চারটি যানবাহনের মধ্যে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি কাভার্ড ভ্যানের পেছনে 'তিশা প্লাস' পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এর পরপরই পেছন থেকে 'বেঙ্গল পরিবহনের' একটি ডাবল ডেকার বাস তিশা প্লাস বাসটিকে সজোরে ধাক্কা মারে এবং সবশেষে একটি 'এক্স নোয়া' গাড়ি বেঙ্গল পরিবহনের পেছনে ধাক্কা দেয়। > এই ধারাবাহিক সংঘর্ষে তিশা প্লাস বাসের যাত্রীরা সবচেয়ে বেশি হতাহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় সাধারণ জনগণের দ্রুত সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। > মহান আল্লাহ তায়ালা আহত সকল যাত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।#viralvideo #foryourpage